স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০১:৩৪ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএলের পর দ্বিতীয় সেরা হতে চায় যে টি-টোয়েন্টি লিগ

জনপ্রিয় কিছু ফ্র্যাঞ্চাইজি লিগ। ছবি : সংগৃহীত
জনপ্রিয় কিছু ফ্র্যাঞ্চাইজি লিগ। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ২০ এখন গ্লোবাল টি-টোয়েন্টি দুনিয়ায় নিজেদের জায়গা শক্ত করে তুলেছে। টুর্নামেন্টের চতুর্থ আসর শুরু হবে এ বছরের বক্সিং ডে-তে, আর তার আগেই লিগ কমিশনার ও দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ স্পষ্ট জানিয়ে দিলেন—‘আমরা আধিপত্য করতে চাই, আইপিএলের বাইরে সেরা লিগ হতে চাই।’

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ (বিবিএল) এদিকে নিজেদের দ্বিতীয় সেরা টুর্নামেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ সম্প্রতি জানিয়েছিলেন, খেলোয়াড়দের বেতন ও উপস্থিতি বাড়াতে প্রাইভেট ইনভেস্টমেন্ট আনতে তারা প্রস্তুত। তবে স্মিথের মতে, এই লড়াইয়ে এগিয়ে আছে এসএ২০।

এসএ২০-র সবকটি ফ্র্যাঞ্চাইজিই আইপিএল মালিকানাধীন। আর্থিক শক্তি ও অভিজ্ঞতার কারণে লিগটি দ্রুত এগিয়ে এসেছে। বর্তমানে তাদের বেতনসীমা ২.৩১ মিলিয়ন মার্কিন ডলার, যা আইপিএলের পরই সর্বোচ্চ। গত ফেব্রুয়ারিতে শেষ হওয়া তৃতীয় আসরে এমআই কেপ টাউন ফাইনালে সানরাইজার্স ইস্টার্ন কেপকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। সেই আসরে গ্যালারিতে ৩ লাখ ৮০ হাজারের বেশি দর্শক, টিভি ও ডিজিটাল প্ল্যাটফর্মে রেকর্ড ভিউয়ারশিপ ছিল।

সমস্যা হলো সময়সূচি। ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারির শেষ পর্যন্ত চলবে বিবিএল, আর একই সময়ে জানুয়ারি ৯ থেকে ফেব্রুয়ারি ৮ পর্যন্ত হবে এসএ২০। ফলে খেলোয়াড় প্রাপ্যতা ও বিশ্ব মনোযোগ নিয়ে শুরু হবে সরাসরি টানাপোড়েন।

তবুও স্মিথ আশাবাদী। তার মতে, দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড এসএ২০-কে আন্তর্জাতিক সূচির ওপর প্রাধান্য দেয়। গত বছর যেমন নিউজিল্যান্ডে দুর্বল টেস্ট দল পাঠিয়ে এসএ২০-তে তারকা ক্রিকেটারদের রাখা হয়েছিল। সমালোচনা এলেও পরে দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠে—যা সেই সিদ্ধান্তকে আংশিকভাবে সঠিক প্রমাণ করে।

নতুন আসরে দেশের সেরা খেলোয়াড়দের পাশাপাশি দেখা যাবে জস বাটলারের মতো আন্তর্জাতিক তারকাদের। স্মিথ বিশ্বাস করেন, তিন বছরে যে ভিত্তি গড়া হয়েছে, তা এসএ২০-কে আরও উপরে নিয়ে যাবে। তিনি আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন—‘তিন বছরেই আমরা মানদণ্ড গড়ে দিয়েছি। এখন শুধু এগিয়ে যাওয়ার পালা।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১০

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১১

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১২

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৩

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৫

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৬

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৭

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৯

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

২০
X