কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৭:০৯ পিএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

আবারও ডিবি কার্যালয়ে মেজর আখতারুজ্জামান

মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামান রঞ্জন। ছবি : সংগৃহীত
মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামান রঞ্জন। ছবি : সংগৃহীত

বিএনপির বহিষ্কৃত নেতা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামান ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে গেছেন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে তিনি মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান। ডিবির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আখতারুজ্জামান ব্যক্তিগত সমস্যার কারণে ডিবির কার্যালয়ে এসেছেন। সেখানে তিনি ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে দেখা করতে আসেন।

আজ দুপুরে আখতারুজ্জামানের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানিতে এ রায় দেয় কমিশন।

ঋণখেলাপির অভিযোগে আখতারুজ্জামানের মনোনয়ন বাতিল করা হয়। রোববার (৩ ডিসেম্বর) দুপুরে যাচাইবাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।

এর আগে গত ২৭ নভেম্বর ডিবি কার্যালয়ে যান আখতারুজ্জামান। সেখানে তিনি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে দেখা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১০

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১১

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১২

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৩

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৬

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৭

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৮

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৯

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

২০
X