কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ১২:১৮ পিএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ০১:০১ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার মুক্তির জন্য ভোটে দাঁড়িয়েছি : মেজর আখতারুজ্জামান

মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি : সংগৃহীত
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি : সংগৃহীত

মনোনয়ন ফিরে পেয়ে মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামান বলেছেন, আজকে শোকের দিনে আমি বিজয় পেয়েছি। আমি আল্লাহর কাছে শুকরিয়া এবং এলাকাবাসী কটিয়াদি ও পাকুন্দিয়ার জনগণের কাছে কৃতজ্ঞতা জানাই। আমি আমার নেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য ভোটে দাঁড়িয়েছি।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ভোটে বিজয়ী হয়ে খালেদা জিয়াকে মুক্ত করব। কমিশন ভোট সুষ্ঠু করে কিনা সেটা দেখতে ভোটে আসছি। প্রধানমন্ত্রী আমাকে কথা দিয়েছেন ভোট সুষ্ঠু করবেন। আমি বিশ্বাস রাখতে চাই।

প্রার্থিতা বাতিল ও বৈধ প্রার্থীর বিরুদ্ধে আপিল শুনানির পঞ্চম দিনের আবেদনের শুনানি করছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে অংশ নিতে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল এ শুনানি চলবে দিনব্যাপী।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শুরু হয়। আপিল শুনানিতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। উপস্থিত আছেন অন্য চার কমিশনারসহ ইসি সচিব।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামান। বিএনপি ও তারেক রহমানের সমালোচনা করায় দল থেকে বহিষ্কার হন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১০

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১১

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১২

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১৩

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৪

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৫

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১৬

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৭

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৮

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৯

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X