কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৪:২৪ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

আবারও মায়াকে শোকজ

চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। ছবি : সংগৃহীত
চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। ছবি : সংগৃহীত

চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে দ্বিতীয়বারের মতো শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

শনিবার (১৬ ডিসেম্বর) নির্বাচনী অনুসন্ধান কমিটির চাঁদপুর-২ এর চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ (২য় আদালত) সাইয়েদ মাহবুবুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে ফের এই শোকজ করা হয়।

শোকজে আগামী মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টায় চাঁদপুর-২ এর নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে সশরীরে অথবা উপযুক্ত কোনো প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, ‘স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসান আপনার (মায়া) বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। তিনি বলেছেন, তার আবেদনের প্রেক্ষিতে নৌকার প্রার্থীকে শোকজ করা সত্ত্বেও গত ১৪ ডিসেম্বর সকাল ১১টায় লুলু (এটিইও) জরুরি নোটিশের মাধ্যমে শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে নির্বাচনী আলোচনা করেন যা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন। কেননা ওই শিক্ষকরাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রিসাইডিং ও পোলিং অফিসারের দায়িত্ব পালন করবেন। ওই আলোচনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়।’

আদেশে আরও বলা হয়, ‘ওই ভিডিও ক্লিপে দেখা যায় ফরাজীকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মুক্তার গাজীর উপস্থিতিতে উপস্থিত শিক্ষক-শিক্ষিকাদের সরাসরি নৌকা প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান করেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে নির্বাচনী আচণবিধি লঙ্ঘনের দায়ে আপনার মনোনয়ন বাতিলসহ আপনার এ কাজের জন্য আপনার বিরুদ্ধে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন।’

উল্লেখ্য, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নৌকা প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার কাছে গত ৪ ডিসেম্বর ব্যাখ্যা চায় নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও চাঁদপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ সাইয়েদ মাহবুবুল ইসলাম। এর পরিপ্রেক্ষিতে মায়ার পক্ষের আইনজীবী লিখিত ব্যাখ্যা জমা দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১০

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১১

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১২

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৩

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৫

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৬

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৮

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৯

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০
X