কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০৪:৩১ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

অসহযোগ আন্দোলনের ডাক ১২ দলীয় জোটের

১২ দলীয় জোটের লোগো। কালবেলা গ্রাফিক্স
১২ দলীয় জোটের লোগো। কালবেলা গ্রাফিক্স

সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ সব বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীর মুক্তির দাবিতে ‘অসহযোগ আন্দোলন’; আগামী ২১, ২২ ও ২৩ ডিসেম্বর গণসংযোগ এবং ২৪ ডিসেম্বর দেশব্যাপী সকাল-সন্ধ্যা 'অবরোধ' এর ডাক দিয়েছে ১২ দলীয় জোট।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে জোট নেতারা এই কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে ১২ দলীয় জোট নেতৃবৃন্দ বলেন, যে সরকার জনগণের মৌলিক অধিকার হরণ করে ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে। এখন আপনার-আমার ঈমানী দায়িত্ব দেশ বাঁচাতে সেই সরকারকে অসহযোগিতা করা।

সরকারি ও স্বায়ত্তশাসিত সব কর্মকর্তা ও কর্মচারীর প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, এই সরকারকে পাতানো নির্বাচনে সহযোগিতা থেকে বিরত থাকুন। একই সাথে গত পনেরো বছর ধরে বিএনপি-জামায়াত ও ১২ দলীয় জোটের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা রয়েছে তাদের আদালতে হাজিরা দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান জোট নেতারা।

বিবৃতিতে ১২ দলীয় জোটের নেতৃবৃন্দ দেশবাসীকে অসহযোগ আন্দোলন সফল করার লক্ষ্যে সরকারকে সহযোগিতা না করার জন্য আহ্বান জানান।

বিবৃতিদাতারা হলেন- জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ এলডিপির মহাসচিব ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মো. ফারুক রহমান, জাতীয় দলের ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ, কল্যাণ পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুদ্দীন পারভেজ, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আজহারুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X