কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০৯:১৬ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

ড. ইউনূসের মামলা প্রত্যাহার দাবি জেএসডির

জাতীয় সমাজতান্ত্রিক দলের লোগো।
জাতীয় সমাজতান্ত্রিক দলের লোগো।

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার করে তাকে অব্যাহতি প্রদানের আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যায় এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান তারা।

ড. ইউনূসের মর্যাদা হননে সরকার নানাভাবে অপচেষ্টা করছে এমন অভিযোগ করে এর তীব্র নিন্দা জানিয়ে গণমাধ্যমে এই বিবৃতি দেন তারা।

বিবৃতিতে জেএসডির শীর্ষ নেতৃদ্বয় বলেন, পৃথিবী থেকে দারিদ্র্য নির্বাসন করে জাদুঘরে প্রেরণসহ তিন শূন্যের প্রবক্তা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে ‘তথাকথিত’ মামলায় কারাদণ্ড দেওয়ায় বিশ্বব্যাপী বাংলাদেশের মর্যাদাকে দারুণভাবে বিনষ্ট করেছে। গত এক দশকেরও বেশি সময় ধরে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সরকারের জিঘাংসা ও নির্মমতার চূড়ান্ত প্রতিফলন ঘটেছে এই রায় প্রদানের মাধ্যমে। এতে সরকারের হীন উদ্দেশ্যই প্রতিফলিত হয়েছে। এ রায়ে ব্যক্তি ইউনূসকেই নয়, সমগ্র বাঙালি জাতিকে অপমান করা হয়েছে। এর দায়ভার এই সরকারকে বহন করতে হবে। এ রায়ে বিশ্বব্যাপী তীব্র এবং বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তারা।

নেতৃদ্বয় বলেন, আমরা সবাই জানি- ড. ইউনূস ব্যক্তিগত লাভের জন্য কোনো কিছু করেননি। যে সমস্ত উদ্যোগ নিয়েছেন তার কোনোটিতেই তিনি ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য নেননি- সেটা গ্রামীণ ব্যাংক, সামাজিক ব্যবসা কিংবা অন্য বড় কোনো প্রতিষ্ঠানই হোক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X