কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ০৬:০৪ পিএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

মানুষকে জিম্মি করে গণতান্ত্রিক আন্দোলন হতে পারে না : নাছিম

পল্টন কমিউনিটি সেন্টারে ইমাম, মোয়াজ্জিন ও আলেম ওলামাদের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ৮ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি : কালবেলা
পল্টন কমিউনিটি সেন্টারে ইমাম, মোয়াজ্জিন ও আলেম ওলামাদের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ৮ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি : কালবেলা

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ৮ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, যারা নির্বাচন করতে চায় না তারাই নির্বাচন নিয়ে নানা ধরনের সংঘাত সৃষ্টি করতে চায়। বাংলাদেশে গুটি কয়েক দল রাজনৈতিক সংঘাত সৃষ্টি করছে। তারা নির্বাচনে সহিংসতা ও রাজনৈতিক সহিংসতা করছে। মানুষকে জিম্মি ও টার্গেট করে গণতান্ত্রিক আন্দোলন হতে পারে না।

মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে পল্টন কমিউনিটি সেন্টারে ইমাম, মোয়াজ্জিন ও আলেম ওলামাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন যখন আসে সেটাকে সুষ্ঠু ও সুন্দর করার দায়িত্ব সবার। নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের অবস্থান থেকে কার্যক্রম পরিচালনা করে। এর পাশাপাশি যে দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করে তারাও এ দায়িত্ব পালনে অংশীদার হয়। মানুষের সাথে যেহেতু রাজনৈতিক দলগুলোর সরাসরি সম্পর্ক, যার কারণে এ কার্যক্রম সম্পর্কে মানুষকে জানানো ও বোঝানোর মধ্য দিয়ে রাজনৈতিক দল মানুষকে উদ্বুদ্ধ করে। আমার ভোট আমি দেব সেখানে কোনো ভয় থাকবে না। আমরা সবার কাছে ভোট চাই। আমরা চাই যাতে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়।

উপস্থিত ওলামা-মাশায়েখদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা বিভিন্ন জায়গায় ধর্মীয় কার্যক্রম করে থাকেন। আপনারা মসজিদের ইমাম মোয়াজ্জিন। মুসল্লিদের সাথে আপনাদের সম্পর্ক অনেক গভীর। সেই জায়গায় দাঁড়িয়ে সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য আপনারা কাজ করতে পারেন। এর পাশাপাশি আমি যেহেতু একজন প্রার্থী, বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা আমাকে নৌকায় মনোনয়ন দিয়েছেন, আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই।

তিনি আরও বলেন, আপনাদের যে কোনো প্রয়োজনে আমি পাশে আছি। বাংলাদেশের সংবিধান সকল ধর্মকে মর্যাদা দিয়েছে। অনেকেই অপপ্রচার চালায় যে এদেশে ইসলামিক ব্যক্তিদের সাথে অবিচার করা হয়। এটা অপপ্রচার। এর মাধ্যমে ধর্মীয় বিভেদ সৃষ্টির পাঁয়তারা করে একটি গোষ্ঠী। আমি আপনাদের কথা দিতে চাই, যে কোনো অন্যায়ের বিপক্ষে রুখে দাঁড়ানোর জন্য আমি সব সময় প্রস্তুত থাকি। আপনারা যদি আমায় ভোট দিয়ে নির্বাচিত করেন, আমি কাজের মধ্য দিয়ে কথার প্রমাণ দেব।

নাছিম বলেন, বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন গড়েছেন। আজকে বাংলাদেশে সেই ইসলামিক ফাউন্ডেশনের মধ্য দিয়ে সারাদেশে মসজিদ, ইসলামিক কালচারাল সেন্টার করে আলোড়ন সৃষ্টি করেছেন বঙ্গবন্ধুকন্যা। ইসলামের প্রতি তার যে অনুরাগ, তা আমি আর বলতে চাই না। আপনারা এ সম্পর্কে যথেষ্ট ভালো জানেন। ইসলামে যেমন জঙ্গিবাদ ও সহিংসতার সুযোগ নেই, তেমনি ইসলামকে ব্যবহার করে যারা রাজনৈতিক ফায়দা লুটার অপচেষ্টা করে সেটিরও সুযোগ নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে চাই, যারা অপপ্রচার ও সংঘাতের রাজনীতি করে, মিথ্যাচার করে এদের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে।

বাহাউদ্দিন নাছিম সকাল ১০টায় পল্টন কমিউনিটি সেন্টারে ইমাম, মোয়াজ্জিন ও আলেম ওলামাদের সাথে মতবিনিময় সভার মাধ্যমে তার কার্যক্রম শুরু করেন। পরে ১৩ নং ওয়ার্ড নয়া পল্টন, পল্টন সুপার মার্কেট এলাকায় মতবিনিময় সভা, ২০ নং ওয়ার্ডের পি ডব্লিউ ডি, স্টাফ কোয়ার্টার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গণসংযোগ, বিকালে শাহাজানপুর মৈত্রী মাঠে নির্বাচনী জনসভা ও শান্তিনগর প্রধান নির্বাচনী কার্যালয়ে নোয়াখালী এসোসিয়েশন এর সাথে মতবিনিময় সভা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

সেনাবাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

ভারত ম্যাচ বয়কটে কী শাস্তি পেতে পারে পাকিস্তান 

নাগরিকত্ব আইনে পরিবর্তন আনছে ইতালি

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

৫৪ বছর পর সংসদ নির্বাচনে ২ নারী প্রার্থী

ব্যাংক এশিয়ায় চাকরি, আবেদনে নেই বয়সসীমা

আজ খুলনা-যশোরে যাচ্ছেন তারেক রহমান

আগুনে পুড়ল বিদ্যালয়

শিক্ষক-কর্মচারীদের এমপিও অর্থ পরিশোধে নতুন নির্দেশনা

১০

সুইজারল্যান্ডে বারে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৪১

১১

নির্বাচিত হলে ক্রীড়াঙ্গন নিয়ে বড় পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি : আমীর খসরু

১২

হরমুজ প্রণালিতে মহড়া নিয়ে নতুন তথ্য দিল ইরান

১৩

সকাল থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

১৪

ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১৫

সীমান্তে বিজিবির ওপর হামলা

১৬

নির্বাচনে আইনশৃঙ্খলা বিঘ্ন হলে যেসব নম্বরে অভিযোগ

১৭

সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

১৮

তারেক রহমানের জন্য প্রতীক্ষা বাড়ল ‘জিয়াবাড়ির’

১৯

০২ ফেব্রুয়ারি : আজকের নামাজের সময়সূচি

২০
X