বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৩:১০ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০৩:২৩ পিএম
অনলাইন সংস্করণ

জ্যাম বা জায়েদ খান নয়, কষ্ট একটাই আমি ঢাকা-৮ এর ভোটার : ফারিয়া

শবনম ফারিয়াI ছবি : সংগৃহীত
শবনম ফারিয়াI ছবি : সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া অভিনয়ে এখন কিছুটা অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। সমসাময়িক বিভিন্ন ইস্যুর মতো এবার আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়েও মুখ খুললেন তিনি। তবে কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর পক্ষে নয়, বরং নিজের নির্বাচনী এলাকা ‘ঢাকা-৮’ আসনের ভোটার হওয়া নিয়ে একরাশ আক্ষেপ প্রকাশ করেছেন ‘দেবী’ খ্যাত এই অভিনেত্রী।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ফারিয়া লেখেন, “শান্তিনগরে ২৪/৭ জ্যাম— এটা নিয়ে আমার কোনো দুঃখ নেই, কিংবা আমার এলাকার কোনো এক মেয়ে জায়েদ খানের ছবি এমবুশ করা বালিশে ঘুমায়, এটা নিয়েও আমার কোনো কষ্ট নেই। আমার কষ্ট একটাই, শান্তিনগর ঢাকা-৮ আসনে পড়ে আর আমি সেই আসনের ভোটার।”

ফারিয়ার এই স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয় এবং নেটিজেনরা মন্তব্যের ঘরে নানা প্রতিক্রিয়া জানাতে থাকেন। এক অনুসারী মজা করে লিখেছেন, “আপনি ভাগ্যবতী, ফ্রিতে নিজের এলাকার মারামারি দেখতে পারবেন। নির্বাচনের আগে কিছু ভুট্টা কিনে ঘরে রেখে দিতে পারেন। যেদিন মারামারি লাগবে সেদিন পপকর্ন বানিয়ে খাবেন আর উপভোগ করবেন।”

উল্লেখ্য, আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনটি বেশ গুরুত্বপূর্ণ ও আলোচিত। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির হেভিওয়েট নেতা মির্জা আব্বাস, এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী এবং আলোচিত মডেল মেঘনা আলম। মতিঝিল, শাহবাগ, রমনা ও পল্টনের মতো গুরুত্বপূর্ণ এলাকা নিয়ে গঠিত এই আসনে নির্বাচনী উত্তাপ যে ছড়াবে, ফারিয়ার আক্ষেপে হয়তো সে ইঙ্গিতই পাওয়া গেল।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X