কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০৯:৫৩ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাকে জাসদের অভিনন্দন 

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার। ছবি : সংগৃহীত
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার। ছবি : সংগৃহীত

চতুর্থবারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ এবং নতুন সরকার গঠন করায় বঙ্গবন্ধুকন্যা, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার অভিনন্দন বার্তায় এ অভিনন্দন জানান।

তারা আশা প্রকাশ করে বলেন, নতুন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের আদর্শের ভিত্তিতে বাংলাদেশকে পরিচালনা করবে। পাশাপাশি বাংলাদেশের জন্মশত্রু ও তাদের সাম্প্রদায়িক রাজনৈতিক ভাবাদর্শ, সাম্প্রদায়িক সংস্কৃতি, সাংস্কৃতিক সাম্প্রদায়িকতার মূলোৎপাটন করবেন।

রাষ্ট্র-রাজনীতি-সমাজ-অর্থনীতি-বাজার জিম্মিকারী লুটেরা মাফিয়া-সিন্ডিকেটকে শক্তহাতে দমন; আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক-সামাজিক বৈষম্য হ্রাস এবং সকলক্ষেত্রে ডিজিটালাইজেশনের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার মধ্য দিয়ে আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার পথে এগিয়ে যাবেন।

তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, কল্যাণ মঙ্গল ও সাফল্য কামনা করেন। তারা নতুন সরকারের মন্ত্রী পরিষদের সকল সদস্যকেও অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X