কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০৮:১৩ এএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০৯:০২ এএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন কাতারের আমির

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির তামিম বিন হামাদ আল-থানি। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির তামিম বিন হামাদ আল-থানি। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন কাতারের আমির তামিম বিন হামাদ আল-থানি।

শেখ হাসিনাকে পাঠানো এক বার্তায় কাতারের আমির লিখেছেন, ‘নতুন মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণে কাতারের জনগণ ও আমার নিজের পক্ষ থেকে আপনাকে কিছু জানাতে পেরে আমি আনন্দিত।

তিনি আরও বলেন, ‘আপনার সুস্বাস্থ্য ও মঙ্গল এবং আপনার জনগণের অব্যাহত অগ্রগতি ও উন্নয়নের পাশাপাশি আমাদের দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও বৃদ্ধি করার জন্য আন্তরিক শুভকামনা করছি।

এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) টানা চতুর্থবার সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে লেখা চিঠিতে জাতিসংঘের মহাসচিব বলেন, ‘পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি।’

তিনি বলেন, ‘জাতিসংঘ বাংলাদেশের সঙ্গে থাকা সম্পর্ককে গভীরভাবে মূল্যায়ন করে। যার মধ্যে রয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন, রোহিঙ্গা শরণার্থীদের প্রতি উদারতা এবং একটি টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১০

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১১

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৩

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৪

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৫

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৬

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৭

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৮

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

২০
X