কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

গণঅধিকার পরিষদের তফসিল ঘোষণা, কাউন্সিল ১০ জুলাই

গণঅধিকার পরিষদের নির্বাচিত প্রধান নির্বাচন কমিশনার আরিফুল ইসলাম। ছবি : সংগৃহীত
গণঅধিকার পরিষদের নির্বাচিত প্রধান নির্বাচন কমিশনার আরিফুল ইসলাম। ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সাবেক ভিপি নুরুল হক নুরের চলমান দ্বন্দ্বের মধ্যেই হঠাৎ কাউন্সিলের জন্য তফসিল ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এ তফসিল ঘোষণা করেন তাদের নির্বাচিত প্রধান নির্বাচন কমিশনার আরিফুল ইসলাম।

তিনি বলেন, ৬ জুলাই গণঅধিকার পরিষদের জাতীয় কাউন্সিলের তফসিল ঘোষণা করা হচ্ছে। ৬ জুলাই বেলা ১১টা থেকে ৭ জুলাই দুপুর ১২টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। ৮ জুলাই যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

আরিফুল ইসলাম বলেন, ৯ জুলাই বিকেল ৪টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে। এরপর ১০ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উচ্চতর পরিষদের ভোটগ্রহণ এবং ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় কাউন্সিলের ভোটগ্রহণ চলবে।

এ সময় নির্বাচনী বিধিমালা সম্পর্কে তিনি আরও বলেন, কেন্দ্রীয় কমিটির সদস্যরা এবং জেলা ও মহানগর পর্যায়ের আহ্বায়ক ও সদস্যসচিবরা ভোটার বলে গণ্য হবে। অনলাইন ও অফলাইনে ভোট প্রদান করা যাবে। ভোটারকে প্রভাবিত করা, হুমকি ভয়ভীতি ও ঘুষ প্রদান প্রমাণিত হলে প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে পারবে। এক প্রার্থী আরেক প্রার্থীর বিরুদ্ধে প্রচারণা ও বিদ্বেষ ছড়াতে পারবে না।

নির্বাচনী বিধিমালা সম্পর্কে তিনি আরও বলেন, কোনো প্রার্থীর বিরুদ্ধে কোনো সদস্যের অভিযোগ থাকলে নির্বাচন ব্যবস্থাপনা বোর্ড প্রধান বরাবর অভিযোগ দাখিল করতে হবে। নির্বাচনে প্রত্যেক প্রার্থী এজেন্ট নিয়োগ করতে পারবে। নির্বাচন পর্যবেক্ষণের জন্য অনুমোদিত টিম থাকবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ব্যবস্থাপনা বোর্ড প্রয়োজনীয় জনবল নিয়োগ দিতে পারবে।

এ ছাড়া নির্বাচন পরিচালনা ও ফল প্রকাশের ক্ষেত্রে নির্বাচন কমিশন কর্তৃক গৃহীত নীতিমালা চূড়ান্ত বলে গণ্য হবে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১০

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১১

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১২

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৩

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৪

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১৫

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৬

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১৭

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৮

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৯

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

২০
X