কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০৯:২৪ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন : ফারুক হাসান

জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে কথা বলেন গণঅধিকার পরিষদের একাংশের সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ফারুক হাসান। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে কথা বলেন গণঅধিকার পরিষদের একাংশের সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ফারুক হাসান। ছবি : কালবেলা

আওয়ামী লীগ সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার প্রত্যয় ব্যক্ত করেছেন গণঅধিকার পরিষদের একাংশের সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ফারুক হাসান।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সীমান্ত হত্যার প্রতিবাদে গণঅধিকার পরিষদের একাংশের উদ্যোগে এই সমাবেশ হয়।

ফারুক হাসান বলেন, এই ডামি সরকার জনগণের ভোট ছাড়াই ক্ষমতার গদিতে বসে রয়েছে। এদের দিয়ে দেশ ও জাতির কোনো কল্যাণ আসবে না। এই সরকারকে বিদায় করতে আন্দোলন চলছে। আমরা গণঅধিকার পরিষদ পরিষ্কারভাবে বলছি, সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা কেউই ঘরে ফিরব না, ইনশাআল্লাহ।

এতে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের এই অংশের আহবায়ক কর্নেল (অব.) মিয়া মসিউজ্জামান, কেন্দ্রীয় নেতা তারেক রহমান, মোহাম্মদ আতাউল্লাহ, জিয়াউর রহমান, ইমামউদ্দিন, আরিফ বিল্লাহ, যুবনেতা রাসেল খন্দকার, ছাত্রনেতা মোল্লা রহমতুল্লাহ, মুনতাসীর মাহমুদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১০

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১১

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১২

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১৩

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১৪

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৫

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১৬

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১৭

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১৮

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৯

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

২০
X