কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০৮:৩৮ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি করায় কৃষক দল নেতাদের নামে ডাকাতির মামলা : রিজভী

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

বিএনপির রাজনীতি করার কারণে সাতক্ষীরার কালীগঞ্জে কৃষক দল নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা ও বানোয়াট’ ডাকাতি মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সহসভাপতি আলী আকবর চুন্নু ও দপ্তর সম্পাদক এ বি এম আব্দুর রাজ্জাক দীর্ঘদিন কারাগারে অসুস্থ হয়ে কারা কর্তৃপক্ষের অবহেলায় ও বিনা চিকিৎসায় দিন কাটাচ্ছে। অবিলম্বে তাদের সুচিকিৎসা দেওয়ার জোর আহ্বান জানাচ্ছি। অন্যথায় তাদের কিছু হলে সরকারকেই এর দায় বহন করতে হবে।

তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. আবুল হোসেন ভূঁইয়াকে গত ২২ জানুয়ারি মিথ্যা মামলায় গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়াও সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা কৃষক দলের সদস্য সচিব আরিফুর রহমান ছোটন, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. কামরুজ্জামান, যুগ্ম আহবায়ক শরিফুল হালদার এবং ১নং সদস্য কামাল হোসেন সবুজের নামে মিথ্যা ও সাজানো ডাকাতি মামলা দায়ের করে পুলিশ। শুধু বিএনপির রাজনীতি করার কারণে আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা এই ধরনের মিথ্যা ও বানোয়াট ডাকাতি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের জোর আহ্বান জানাচ্ছি।

রুহুল কবির রিজভী জানান, গত ২৮ জুলাই থেকে এ পর্যন্ত বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচিকে ঘিরে সারা দেশে ১১৮৪টির অধিক মামলায় দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের ২৭ হাজার ৫০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, সাতক্ষীরায় কৃষক দল নেতাদের নামে মিথ্যা ও সাজানো ডাকাতি মামলা দায়ের করা হয়েছে অভিযোগ করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। বুধবার (২৪ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এ দাবি জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রিয়া ম্যাচের আগে যে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১০

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১১

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

১২

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

১৩

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

১৪

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

১৫

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

১৬

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

১৭

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

১৮

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

১৯

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

২০
X