কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০৯:৪৬ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

কারারুদ্ধ নেতাদের স্বজনের খোঁজ নিচ্ছে বিএনপি

কারারুদ্ধ নেতাদের পরিবারের সদস্যদের খোঁজখবর নিচ্ছে বিএনপি। ছবি : কালবেলা
কারারুদ্ধ নেতাদের পরিবারের সদস্যদের খোঁজখবর নিচ্ছে বিএনপি। ছবি : কালবেলা

দলের কারারুদ্ধ নেতাদের পরিবারের সদস্যদের খোঁজখবর নিচ্ছে বিএনপি।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবির খোকনের বাসায় যান দলটির নেতারা। তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কারারুদ্ধ নেতাদের স্বজনদের খোঁজখবর নেন।

বিকেল ৪টায় গুলশানে মির্জা ফখরুলের বাসায় যান দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বিএনপি মহাসচিবের সহধর্মিণী রাহাত আরা বেগমের কাছ থেকে পরিবারের খোঁজ নেন। এ সময় মঈন খানের সাথে দলের প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ফরিদ আহমেদ মানিক ও মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস ছিলেন।

এ ছাড়া আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসায় যান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় তার সাথে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও ত্রাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম ইয়াসিন ছিলেন। আলতাফ হোসেন চৌধুরী ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। অন্যদিকে খায়রুল কবির খোকনের বাসায় যান দলের ভাইস-চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X