কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ০৪:৩০ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের কর্মসূচি স্থগিত

স্থগিত করেছে আওয়ামী লীগের ‘শান্তি ও গণতন্ত্র’ সমাবেশ।
স্থগিত করেছে আওয়ামী লীগের ‘শান্তি ও গণতন্ত্র’ সমাবেশ।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আগামীকাল মঙ্গলবারের (৩০ জানুয়ারি) ‘শান্তি ও গণতন্ত্র’ কর্মসূচি স্থগিত করা হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) দপ্তর সম্পাদক প্রলয় সমদ্দার বাপ্পির দেওয়া এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত আগামী ৩০ জানুয়ারি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ‘শান্তি ও গণতন্ত্র’ সমাবেশটি সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে স্থগিত করা হয়েছে। পরবর্তী কার্যসূচি বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

এর আগে, গত ২৭ জানুয়ারি বিএনপি ‘অবৈধ ডামি’ সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে সারা দেশে কালো পতাকা মিছিল করে। এদিন নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিল শেষে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ফের সারা দেশে ৩০ জানুয়ারি কালো পতাকা মিছিল ঘোষণা করেন।

একই দিন আওয়ামী লীগও ‘শান্তি ও গণতন্ত্র’ সমাবেশ করে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে। ওইদিন সমাবেশ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও ৩০ জানুয়ারি ‘শান্তি ও গণতন্ত্র’ সমাবেশের ঘোষণা দেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা ৩০ তারিখ পতাকা হাতে শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন সমাবেশে অংশ নেবেন। তারা সতর্ক পাহারায় থাকবেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১০

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১১

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১২

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১৩

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১৪

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৫

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৬

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৭

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৮

আবারও দেশে ভূমিকম্প

১৯

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

২০
X