কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

স্থানীয় সমস্যা সমাধানে একসঙ্গে আওয়ামী লীগ-বিএনপি

ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলছেন আওয়ামী লীগ ও বিএনপির তরুণ নেতারা। ছবি: কালবেলা
ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলছেন আওয়ামী লীগ ও বিএনপির তরুণ নেতারা। ছবি: কালবেলা

রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরে শিশু পার্ক, সংরক্ষিত মহিলা পার্ক ও কেন্দ্রীয় পার্কের পাশের ড্রেনের ওপর স্লাব স্থাপনে একসঙ্গে কাজ করছে আওয়ামী লীগ ও বিএনপির তরুণ নেতারা। শনিবার (৮ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন শিল্পপতি ও আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান রাসেল, ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসম্পাদক জান্নাতুল নওরিন ও ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের গণসংযোগ সম্পাদক মো. ফিরোজ আলম। তারা তিনজনই ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের তরুণ রাজনৈতিক ফেলো। প্রতিষ্ঠানটি দেশের প্রধান তিনটি রাজনৈতিক দলের সঙ্গে ‘স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ’ প্রকল্প বাস্তবায়ন করছে।

বক্তারা জানান, তারা তিনজন দুটি ভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন মতাদর্শে বিশ্বাসী হলেও জনস্বার্থে একত্রে কাজ করতে সক্ষম হয়েছেন। রাজনৈতিক নেতারা যদি মতাদর্শের পার্থক্যকে রাজনৈতিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রেখে দেশ ও জনগণের কল্যাণে একত্র হয়ে কাজ করতে সক্ষম হন, তাহলে সমাজের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।

জান্নাতুল নওরিন জানান, একটি কর্মশালার মাধ্যমে উত্তরার এই সমস্যাটি চিহ্নিত করা হয়েছে যা সর্বাধিক জনদুর্ভোগ সৃষ্টিকারী। তবে এটি স্বল্প সময়ে এবং স্থায়ী সমাধানযোগ্য। সমস্যাটি তারা তিনজন সরেজমিনে পরিদর্শন করেছেন। পরে উত্তরার ২৪ জন বাসিন্দা ও পার্কে যাতায়াতকারী পথচারীদের ১০০ জন নাগরিকের সুপারিশকল্পে স্বাক্ষর নিয়েছেন। এরপর সমস্যা সমাধানের জন্য স্বাক্ষর সংবলিত আবেদনপত্র ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫১নং ওয়ার্ড কাউন্সিলরকে দেওয়া হয়েছে। তারা সমস্যাটি দ্রুত সমাধান করার ব্যাপারে আশ্বস্ত করেছেন।

ফিরোজ আলম বলেন, ফুটপাত দিয়ে শিশু, কিশোর ও বয়োজ্যেষ্ঠরা হাঁটার সময় অনেক ক্ষেত্রেই পা পিছলে ড্রেনে পড়ে আহত হন। এতে পচা ও দুর্গন্ধযুক্ত ময়লা পানি শরীরে লাগে। শিশুরা সাইকেল চালানোর সময় উন্মুক্ত ড্রেনের মধ্যে পড়ে আহত হয়। কাঁচা বাজারের উচ্ছিষ্ট খোলা ড্রেনগুলোতে ফেলায় ময়লা পানি চলাচলে ব্যাঘাত ঘটে। ড্রেনের ওপর স্লাব না থাকায় মশা-মাছি নির্বিঘ্নে বংশবিস্তার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১১

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১২

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৩

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৪

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৫

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৬

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৭

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৮

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

২০
X