কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪৯ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

কারও সঙ্গেই আমরা যুদ্ধে জড়াতে চাই না : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মিয়ানমারের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। তাদের সঙ্গে যুদ্ধের কোনো কারণ নেই। মিয়ানমার নয় শুধু, কারও সঙ্গেই আমরা যুদ্ধে জড়াতে চাই না।’

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে তিনি সংরক্ষিত আসনের মনোনয়ন ফরম বিক্রির বুথ পরিদর্শন করেন।

সেতুমন্ত্রী বলেন, মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা বিষয়ে আমাদের যে সমস্যা, সেটি আন্তর্জাতিকভাবে সমাধানের প্রয়াস চলছে। আমরা আলোচনার মাধ্যমে আমাদের উদ্বেগ জানাব, তাদের বক্তব্য শুনব।

সংবাদ সম্মেলনে মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতের বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিষয়টি তাদের অভ্যন্তরীণ। এটা এমন নয়, বাংলাদেশের সঙ্গে তাদের যুদ্ধ। আমরা তো একে অন্যের সঙ্গে যুদ্ধে লিপ্ত নই। তাদের অভ্যন্তরীণ সংঘাতটি সীমান্ত পর্যন্ত গড়াচ্ছে। সীমান্ত থেকে মর্টার শেল, গোলা আমাদের এখানে ছিটকে পড়ছে। এতে আমাদের দেশে দুজন নিহত হয়েছেন।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মিয়ানমারের সংঘাতের সঙ্গে সেন্টমার্টিন বা বঙ্গোপসাগরের ভূরাজনৈতিক কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করছি না। তাদের ৫৪টির মতো এথনিক কমিউনিটি আছে। এই এথনিক কমিউনিটিগুলো ইতোমধ্যে বিভিন্ন জায়গা দখল করে নিয়েছে। দেশটির সেনাবাহিনীর সঙ্গে তাদের অভ্যন্তরীণ সংঘাত, আমাদের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই।

এ সময় সেতুমন্ত্রী জানান, আগামী শনিবার আওয়ামী লীগের বর্ধিত সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উপজেলা নির্বাচনে নৌকার প্রতীক থাকবে কি না এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সামনে উপজেলা এবং সিটি করপোরেশন নির্বাচন আছে, পৌরসভা নির্বাচনও আছে। এসব নির্বাচনে প্রতীক থাকছে কি না তার সিদ্ধান্ত নেবে ওয়ার্কিং কমিটি। আমাদের বর্ধিত সভায় যারা থাকবেন তাদের মতামতও গ্রহণ করা হবে। এটা মৌলিক একটি সিদ্ধান্ত। তাই এ ব্যাপারে সবার মতামতের মাধ্যমে আমাদের নেত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১০

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১১

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১২

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১৩

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১৪

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৫

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৭

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৮

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৯

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

২০
X