কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

আগুনের ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি চুন্নুর

বেইলি রোডে ভয়াবহ আগুনের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি মুজিবুল হক চুন্নুর। ছবি : সংগৃহীত
বেইলি রোডে ভয়াবহ আগুনের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি মুজিবুল হক চুন্নুর। ছবি : সংগৃহীত

রাজধানীর বেইলি রোডে ভয়াবহ আগুনের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিরোধী দলের চিফ হুইপ মুজিবুল হক চুন্নু।

শনিবার (২ মার্চ) তিনি সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ দাবি জানান।

তিনি বলেন, বেইলি রোডে আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২২ জন। যে ভবনে আগুন লেগেছে সেটিতে কোনো রেস্টুরেন্টের অনুমতি ছিল না। অথচ এই ভবনে ৮টি রেস্টুরেন্ট ছিল। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ডিটেইল্ড এরিয়া প্ল্যানের (ড্যাপ) কর্মকর্তারা জানিয়েছেন ভবনের একতলা থেকে ৭ তলা পর্যন্ত বাণিজ্যিক অনুমোদন দেওয়া ছিল। তবে তা শুধু অফিস কক্ষ হিসেবে ব্যবহারের জন্য। রেস্তোরাঁ, শো-রুম বা অন্য কিছুর অনুমোদন ছিল না।

চুন্নু বলেন, ধানমন্ডি সাত মসজিদ রোডে একটা বিল্ডিংয়ে পনেরটা রেস্টুরেন্ট। অথচ, এই রেস্টুরেন্টের কোনো অনুমতি নাই।

ধানমন্ডি সাত মসজিদ রোডে প্রত্যেকটা রাস্তার পাশে কয়েকশ দোকান। বিল্ডিংয়ে বিল্ডিংয়ে রেস্টুরেন্ট, একটারও পারমিশন নাই। আরও এরকম ঘটনা ঘটবে সরকার যদি এ বিষয়ে সচেতন না হয়।

সরকারের কাছে দাবি করে তিনি বলেন, দায়দায়িত্ব নিয়ে এই ঘটনার জন্য কারা কারা দায়ী, রাজউক হোক, ফায়ার ব্রিগেড হোক, পরিবেশ হোক- তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে যাতে ভবিষ্যতে এই ধরনের আর কোনো ঘটনা না হয় সেই ব্যবস্থা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

১০

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

১১

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

১২

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

১৩

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

১৪

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

১৫

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

১৬

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

১৭

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কী কী করা যাবে, জানাল দূতাবাস

১৮

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

১৯

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

২০
X