কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০৭:৫২ পিএম
আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ সবসময় মানুষের পাশে থাকে : বাহাউদ্দিন নাছিম

রাজধানীর মালিবাগে এক ইফতার অনুষ্ঠানে বক্তব্য দেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি : কালবেলা
রাজধানীর মালিবাগে এক ইফতার অনুষ্ঠানে বক্তব্য দেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি : কালবেলা

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর আদর্শের মানুষ হিসেবে ও শেখ হাসিনার কর্মী হিসেবে মানুষকে ভালোবাসতে জানে। এটাই আমাদের শিক্ষা। এই ভালোবাসা নিয়েই আমরা থাকতে চাই। আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আপনাদের প্রয়োজনে সবসময় আমাকে পাশে পাবেন।

শনিবার (২৩ মার্চ) রাজধানীর মালিবাগে শহীদ ফারুক ইকবাল বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘আমাদের মালিবাগ’ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। নির্বাচনের পরে নিয়ম অনুযায়ী সবার কাছে যেতে হয়। আমি যেতে পারিনি। আপনারা কেউ মনে কষ্ট নিবেন না। আমি সেবক হিসেবে বারবার আপনাদের কাছে আসব।

তিনি আরও বলেন, শহীদ ফারুক ইকবাল বালিকা উচ্চ বিদ্যালয় ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। আমি এ প্রতিষ্ঠানে অনেকবার এসেছি। এই শহীদ ফারুক মহান মুক্তিযুদ্ধের শুরুতে স্বাধীনতার জন্য তার জীবনকে উৎসর্গ করেছে। এর গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি।

দোয়া ও ইফতার মাহফিলে স্থানীয় কাউন্সিলর, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা এবং মালীবাগের স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১০

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১১

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১২

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৩

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৪

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৫

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৬

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৭

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৮

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৯

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

২০
X