কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ১০:০৬ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৩, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

কেয়ারটেকার ছাড়া নির্বাচনে যাবে না জামায়াত : মুজিবুর রহমান

জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। ছবি : সংগৃহীত
জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। ছবি : সংগৃহীত

কেয়ারটেকার সরকার ছাড়া আগামী জাতীয় নির্বাচনে জামায়াত অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন কোনো দলীয় সরকারের অধীনে করতে দেওয়া হবে না। কেয়ারটেকার সরকার ছাড়া জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে না। বর্তমান সরকার নির্বাচন নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র করলে জামায়াত এ দেশের জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে তার সমুচিত জবাব দেবে।

আজ শুক্রবার রংপুর মহানগরীর উদ্যোগে কেন্দ্রীয় মজলিসে শূরা ও মহানগরী আমির উপাধ্যক্ষ এ টি এম আজম খানের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি ওবায়দুল্লাহ্ সালাফির সঞ্চালনায় ভার্চুয়ালি আয়োজিত কর্মিসম্মলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুজিবুর রহমান।

তিনি আরও বলেন, সংগঠনের সব নেতাকর্মীকে কোরআন, হাদিস ও ইসলামি সাহিত্য অধ্যয়নের মাধ্যমে নৈতিক গুণাবলি সম্পন্ন সুনাগরিক হতে হবে এবং ইয়াতিম, গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।

এ সময় তিনি অবিলম্বে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ গ্রেপ্তার রাজবন্দি ও আলেমদের মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথি বক্তব্যে দলের সহকারী সেক্রেটারি ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম বলেন, যারা এক সময় কেয়ারটেকার সরকারের দাবিতে লাগাতার হরতাল দিয়ে দেশকে অচল করে দিয়েছিল, তারাই এখন কেয়াটেকার সরকার না মেনে জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলছে। তিনি অবিলম্বে কেয়ারটেকার সরকার পদ্ধতি বহাল করে জনগণের ভোটাধিধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

কর্মিসম্মেলন শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. রাজিবুর রহমান পলাশ, জামায়াতের রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর মহানগর নায়েবে আমির অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য মাহমুদুল হাসান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি গোলাম জাকারিয়া, ছাত্রশিবির রংপুর জেলা উত্তরের সভাপতি মো. মোশারফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ও কোতোয়ালি থানার আমির আনোয়ারুল হক কাজল, মহানগর প্রচার সম্পাদক অ্যাডভোকেট মো. কাওছার আলী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X