কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

অহেতুক কথা বলে হাস্যাস্পদ হবেন না : সরকারকে আলাল

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিলে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ছবি : সৌজন্য
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিলে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ছবি : সৌজন্য

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, জিয়াউর রহমান জীবদ্দশায় নিজেকে স্বাধীনতার ঘোষক বলেননি’। এটি ছিলো শহীদ জিয়ার বড় মনের পরিচয়। এ ধরনের অহেতুক কথা বলে হাস্যাস্পদ হওয়ার কোনো যুক্তি নেই।

শুক্রবার (২৯ মার্চ) বিকেলে বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় এই দোয়া ও ইফতার মাহফিল হয়।

আলাল বলেন, আমরা চাই- আওয়ামী লীগ সঠিক ইতিহাসের পথের দিকে আসুক। তাহলে হয়ত মানুষের হদয়ে ঢুকতে পারবে। ইতিহাস বিকৃত করে সাময়িক বিভ্রান্তি ছড়াতে পারে, কিন্তু এর ফলাফল ভালো হবে না। এই বিকৃতির জন্য এই আওয়ামী লীগই একদিন ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ দেশটাকে তাদের পৈতৃক সম্পত্তি মনে করে। তাই দেশের মানুষগুলোকে তারা প্রজা ভাবে। এ দেশের মানুষ যেমন শান্তিপ্রিয় তেমনি প্রতিবাদী। তার প্রমাণ মিলেছে ’৭১ সালে। এই প্রতিবাদী জনতা যখন রুখে দাঁড়াবে তখন কেউ ক্ষমা পাবেন না। তাই সময় থাকতে সাবধান হয়ে যান।

সংগঠনের সভাপতি মঞ্জুর রহমান ভূইয়ার সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জেড খান রিয়াজ উদ্দিন নসু, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক হাওলাদার, সাবেক ছাত্রদল নেতা এজমল হোসেন পাইলট, যুবদল নেতা জাহাঙ্গীর হাওলাদার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১০

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১১

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১২

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৩

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৪

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৫

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৬

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৭

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১৮

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১৯

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

২০
X