রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ১১:২৭ এএম
আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

ইইউ প্রতিনিধি দলকে যা জানাল বিএনপি

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা

বিএনপির সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল। বৈঠকে কী কথা হয়েছে, সে বিষয়ে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, তারা জানতে চেয়েছে নির্বাচন সম্ভব কি না। আমরা বলেছি, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

শনিবার (১৫ জুলাই) সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বিএনপি।

আমীর খসরু বলেন, নির্বাচনের আগেই বিএনপি নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। পুলিশ, ডিসিদের বদলি চলছে। বিএনপি নেতাদের শাস্তি দিয়ে তারা যেন নির্বাচন করতে না পারে এসব কাজ এখনো চলছে। অর্থাৎ ভোট চুরি প্রতিদিন চলছে। আগামী দিনেও তারা নির্বাচনকে নিয়ন্ত্রণ করে জোর করে ক্ষমতায় যাবে।

নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কি না এমন প্রশ্নে বিএনপির এই নেতা বলেন, এটা তাদের বিষয়। তবে পর্যবেক্ষক আসার কথা তখনই হয় যখন নির্বাচন হয়। কেউ বিশ্বাস করে না যে, বাংলাদেশের নির্বাচনগুলোতে জনগণ ভোট দিয়ে সরকার নির্বাচিত করছে। তারা এখানে আসার উদ্দেশ্য পরিষ্কার করছে যে, বাংলাদেশে নির্বাচন হয় না।

এর আগে সকাল ৯টায় এ বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মানবাধিকারবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবং চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল হোসেন জবিউল্লাহ।

অন্যদিকে রিকার্ডো চেলারির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলে ছিলেন ছয়জন। বৈঠক চলে প্রায় সাড়ে ১০টা পর্যন্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X