কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৪, ০২:২১ পিএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ০৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া হাসপাতালে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। পুরোনো ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। পুরোনো ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার স্বাস্থ্যের অবনতি হওয়ায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) দুপুর ২টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

রফিকুল ইসলাম মিয়ার একান্ত সহকারী মোকছেদুর রহমান আবির এ তথ্য জানিয়েছেন।

২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে গুরুতর অসুস্থ হয়ে দীর্ঘ সময় বিছানায় শয্যাশায়ী আছেন রফিকুল ইসলাম মিয়া। মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়াসহ নানাবিধ রোগে আক্রান্ত ৭৭ বছর বয়সী সাবেক এ মন্ত্রী।

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া কুমিল্লা-৩ আসন থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপি সরকারের (১৯৯১-৯৬) মন্ত্রিসভায় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ছিলেন তিনি। বিএনপিপন্থি আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামেরও নেতা ছিলেন রফিকুল ইসলাম। সেখান থেকে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হন দেশের বিশিষ্ট এ আইনজ্ঞ।

২০০৭ সালের সেপ্টেম্বরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তার হলে আইনজীবী হিসেবে তার পক্ষে লড়েন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১১

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১২

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৩

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৪

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৫

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

১৭

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১৮

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১৯

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

২০
X