কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০৫:৪৯ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ
ড. এম সাখাওয়াত হোসেন

৬-৭ শতাংশের বেশি ভোট পড়েনি

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। ছবি : সংগৃহীত
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। ছবি : সংগৃহীত

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটারদের অংশগ্রহণ নিয়ে হতাশা প্রকাশ করেছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

কালবেলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ছয় থেকে সাত শতাংশের বেশি ভোট কোথাও পড়েনি। আমি মনে করি নির্বাচন কমিশন বিষয়টিকে ফুলিয়ে-ফাঁপিয়ে বলছে।’

তিনি বলেন, ‘ভোটাররা এমন নির্বাচনে অংশ নিতে আগ্রহী নয়। আমি মনে করি, ৬ পার্সেন্টের বেশি ভোট কোথাও পড়েনি। এর প্রথম কারণ হলো কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি, যাকে আওয়ামী লীগ মনোনীত করেছে- তাদের সমর্থকরাই তাকে ভোট দেয়নি। কারণ উনি রাজনৈতিকভাবে পরিচিত নন। তিনি রাজনীতিবিদ নন। রুলিং পার্টির অনেক রাজনৈতিক নেতা ছিল। তারা বেশিরভাগই জনগণের কাছে পরিচিত। কিন্তু আরাফাত ভোটারদের কাছে পরিচিত কেউ নন।’

জনগণ ভোট দেওয়ার ব্যাপারে আগ্রহী নয় উল্লেখ করে তিনি বলেন, ‘মানুষ এখন ভোট দিতে কোনো আগ্রহ পাচ্ছে না। কারণ ভোটের যে একটা আমেজ থাকে; সেটা নাই। এই দুই/তিন/পাঁচ মাসের জন্য লোকে কেন ভোট দেবে? ভোটাররা অত বোকা না যে তারা ক্যালকুলেট করতে পারবে না- কে তিন চার মাসে কতটুকু কী করতে পারে। সবচেয়ে বড় ব্যাপার হলো- এটা খুবই খারাপ সাইন যে ভোটাররা ভোট দিতে আসছে না।’

স্থানীয় সরকার নির্বাচনে ভোটাররা এলেও এই নির্বাচনে তাদের উপস্থিতি নেই বললেই চলে- উল্লেখ করে তিনি বলেন, ৩০০ আসনে যখন নির্বাচন হয় তখন দুই বা পাঁচজন ব্যবসায়ী বা অরাজনৈতিক ব্যক্তিত্বকে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু গুরুত্বপূর্ণ এই আসনে ফোকাস করা হচ্ছে সেখানে এমন প্রার্থীর মনোনীত করার কারণে ভোটাররা আসেনি।

ঢাকা -১৭ আসনে উচ্চবিত্তরা অনেকেই ভোট দিতে আসেননি, এ কারণে ভোটার উপস্থিতি কম কিনা জানতে চাইলে তিনি বলেন, ওই এলাকার নিম্নআয়ের মানুষরা আসলেও তো ছয় শতাংশের বেশি ভোট পড়ার কথা ছিল।

এ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের মোহম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকবর হোসেন। স্বতন্ত্র প্রার্থী রয়েছেন মো. তারিকুল ইসলাম ও মো. আশরাফুল আলম ওরফে হিরো আলম।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১০

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১১

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১২

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৩

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৪

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৫

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৬

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৭

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৮

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৯

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

২০
X