কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা বিশ্ব মানবতার আলোকবর্তিকা : মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। ছবি : সংগৃহীত 
মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। ছবি : সংগৃহীত 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব মানবতার আলোকবর্তিকা বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।

রোববার (২৮ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি অডিটরিয়ামে আরিফুর রহমান খান রচিত ‘শেখ হাসিনা মানবিকতার আলোকবর্তিকা’ শীর্ষক গ্ৰন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী বলেন, বিশ্ব মানবতার আলোকবর্তিকা শেখ হাসিনা শুধু বাংলাদেশেরই প্রধানমন্ত্রী নন, বিশ্বে একজন মানবিক নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন বিশ্বের দরবারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশকে স্বাধীন করেছেন কেবল একটি পতাকা ও একটি নতুন ভূখণ্ডের জন্য নয়। তিনি জাতিকে স্বপ্ন দেখিয়েছেন এ দেশ যদি স্বাধীন হয়, তাহলে এ দেশের মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে পাবে, মানুষ খেয়ে পড়ে বাঁচবে। যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, আমরা স্বাধীন দেশের নাগরিক হতে পারতাম না। বঙ্গবন্ধু তার নিজের জীবন বাজি রেখে পাকিস্তানের কাছে মাথা নত করেননি বলেই আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি।

আ.ক.ম মোজাম্মেল হক বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করলেও তার দুই কন্যা বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান। আর প্রাণে বেঁচে যান বলেই দেশ বেঁচে যায়। তিনি দেশে ফেরত এসে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে, আবার অনেক লড়াই সংগ্ৰামের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হন। তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর বঙ্গবন্ধুর হত্যাকারী ও যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। শেখ হাসিনা যদি দেশে ফিরে না আসতেন, তবে এ বিচার হতো না। তিনি শুধু দেশের উন্নয়নই করেন নাই, তিনি এদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করেছেন।

অধ্যাপক ড. মো. হারুন অর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে কবি আসলাম সানি, লেখক আরিফ উর রহমান খান, ভোরের কণ্ঠের সম্পাদক মো. হাফিজুর রহমানসহ অনেক বক্তৃতা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইনের চেষ্টা বিএসএফের, পুশআউট বিজিবির

সব মামলায় জামিন আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে টানা চতুর্থ দিনে বাড়ল স্বর্ণের দাম

সুপ্রিম কোর্ট সচিবালয় : আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

বিয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন

বিশ্বরেকর্ড গড়ল কেপ ভার্দে

নামাজে রুকু না পেলে অধিকাংশ মানুষ যে ভুল করেন

মুন্সীগঞ্জে যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ১

ম্যাচের পরই ইরানকে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়েছে, দাবি কোচের

মাদককাণ্ডে জাবির ২ নারী শিক্ষার্থী বহিষ্কার

১০

৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন একনেকে

১১

সংঘবদ্ধ ধর্ষণ / নিশামনি হত্যার নতুন তথ্য দিল পুলিশ

১২

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলমান : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের নেতৃত্ব সম্মাননা অনুষ্ঠিত

১৪

নরসিংদীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ 

১৫

জি-৭ সম্মেলন, ইরান চুক্তির পর ইউক্রেন যুদ্ধ বন্ধে নজর

১৬

ইসলামী ব্যাংক নিয়ে ৭ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা 

১৭

গণপিটুনির পর এবার বিএনপির সেই দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত

১৮

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

১৯

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

২০
X