কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্থানীয় আইনি ব্যবস্থা নিন : পররাষ্ট্রমন্ত্রী

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ২০ নম্বর ডিস্ট্রিক্টের হেলবেগটাসে অস্ট্রিয়া আওয়ামী লীগের নিজস্ব কার্যালয় উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : সৌজন্য
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ২০ নম্বর ডিস্ট্রিক্টের হেলবেগটাসে অস্ট্রিয়া আওয়ামী লীগের নিজস্ব কার্যালয় উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : সৌজন্য

বিদেশে বসে যারা দেশবিরোধী অপপ্রচারে লিপ্ত, তাদের বিরুদ্ধে সেই দেশের আইনে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (২৮ এপ্রিল) স্থানীয় সময় সকালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ২০ নম্বর ডিস্ট্রিক্টের হেলবেগটাসে অস্ট্রিয়া আওয়ামী লীগের নিজস্ব কার্যালয় উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

‘হিউম্যানিটি এট দ্য ক্রসরোডস : অটোনোমাস উইপনস সিস্টেমস অ্যান্ড দ্য চ্যালেঞ্জ অব রেগুলেশন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে সরকারি সফরে এ দিন ভোরে ভিয়েনায় পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী।

অস্ট্রিয়া আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধনকালে হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ সমৃদ্ধির পথে অদম্য গতিতে এগিয়ে চলছে। এ এগিয়ে চলাকে থামিয়ে দিতে স্বাধীনতাবিরোধী অপশক্তি এই ইউরোপে বসে অপপ্রচার ও ষড়যন্ত্র করছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী পর্যন্ত যখন বাংলাদেশের উন্নতিতে লজ্জা পাচ্ছেন তখনো বিএনপির নেতাদের চোখে উন্নয়ন ধরা পড়ে না। তারা বিদেশে পেইড এজেন্ট নিয়োগের মাধ্যমে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। আওয়ামী লীগের নেতাকর্মীদের এ বিষয়ে আরও সোচ্চার হতে হবে, বিভিন্ন দেশে বসবাসকারী দেশবিরোধী তৎপরতাকারীদের মুখোশ উন্মোচন করতে হবে এবং প্রয়োজনে সেসব দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগকে সব জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে মোকাবিলার সাধ্য কারও নেই।

মন্ত্রী এ সময় রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখায় প্রবাসীদের ধন্যবাদ জানান এবং তাদের বৈধপথে রেমিট্যান্স প্রেরণের আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১১

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১২

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৩

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৪

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৫

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৬

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৭

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১৮

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

২০
X