কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই হত্যার আরেক মামলায় গ্রেপ্তার হলেন কাজী জাফর উল্যাহ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী জাফর উল্যাহ। ছবি : কালবেলা
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী জাফর উল্যাহ। ছবি : কালবেলা

দীর্ঘদিন ধরে কারাগারে থাকা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী জাফর উল্যাহকে জুলাই আন্দোলনে কারখানাকর্মী মো শাহজাহানকে হত্যার আরেক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সকালে তাকে আদালতে হাজির করা হয়।

এরপর তার উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর শুনানি হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী অংশ নেন। পরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাকে গ্রেপ্তার দেখান। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে গত ২৫ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ইয়াছির আরাফাত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ওই দিন আদালত তাকে গ্রেপ্তার দেখানোর শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।

গত বছরের গত ১৮ সেপ্টেম্বর গুলশানের বাসা থেকে জাফর উল্যাহকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে বিভিন্ন মামলায় তিনি কারাগারে রয়েছেন।

গ্রেপ্তার দেখানো মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ঢাকার একটি কারখানার কর্মী মো. শাহজাহান মহাখালী ফ্লাইওভারের নিচে শান্তিপূর্ণ মিছিলে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন। চার দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান তিনি। এ ঘটনার পর ওই বছরের ১৮ ডিসেম্বর শাহজাহানের মা সাজেদা বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে ভারত : মুক্তিযোদ্ধা দল 

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

সংসদীয় স্থায়ী কমিটি : আইনের সভাপতি পার্থ, অর্থে মুশিফকুর 

বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি

১০

অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা

১১

‘শাপলার কসাই’ শেষ, এবার পরের জন: শফিকুল আলম

১২

সব শঙ্কা উধাও, পুরোপুরি ফিট মেসি

১৩

বৃদ্ধা মাকে নির্যাতন করায় ২ ছেলে গ্রেপ্তার

১৪

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত, কনস্টেবল গ্রেপ্তার

১৫

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার পথে নতুন বাজেট : সম্ভাবনা ও চ্যালেঞ্জ

১৬

আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন 

১৭

বিদ্যুৎ শ্রমিক নেতাদের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১৮

ক্রিকেটার নাঈম হাসানের মানসিক অবস্থার অবনতি

১৯

‘নারী এমপিদের পোশাক নিয়ে মনিরুলের বক্তব্য বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ’

২০
X