কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না : সমমনা জোট

জাতীয়তাবাদী সমমনা জোটের পদযাত্রায় কথা বলছেন সভাপতি ড. ফরহাদ। ছবি: কালবেলা
জাতীয়তাবাদী সমমনা জোটের পদযাত্রায় কথা বলছেন সভাপতি ড. ফরহাদ। ছবি: কালবেলা

শেখ হাসিনা সরকারের অধীনে দেশে আর কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

তিনি বলেন, এই সরকারের অধীনে কখনো অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। যার সর্বশেষ প্রমাণ ঢাকা ১৭ আসনের উপনির্বাচন। তাছাড়া ২০১৪ সালে বিনা ভোটে এবং ২০১৮ সালে দিনের ভোট রাতে ডাকাতি করে তারা ক্ষমতায় এসেছে। তাই জনগণ এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন হতে দেবে না।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকি সংলগ্ন আল রাজি কমপ্লেক্সের সামনে জাতীয়তাবাদী সমমনা জোটের পদযাত্রাপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ড. ফরহাদ।

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এই কর্মসূচি পালিত হচ্ছে।

ফরিদুজ্জামান ফরহাদ বলেন, এই সরকারকে পদত্যাগ এবং নির্বাচন কমিশন ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। অন্যথায় জনগণই আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করে দাবি আদায় করবে।

এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন জাগপার খন্দকার লুৎফর রহমান ও এস এম শাহাদাত, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশ ন্যাপের এম এন শাওন সাদেকী ও ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সুকৃতি কুমার মন্ডল, বিকল্পধারার শাহ আহমেদ বাদল, এনপিপির নবী চৌধুরী প্রমুখ।

সমাবেশ শেষে দুপুর দেড়টার দিকে ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে পদযাত্রা শুরু করে জাতীয়তাবাদী সমমনা জোট। পদযাত্রাটি কাকরাইলের নাইটিঙ্গেল মোড় - নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় - ফকিরাপুল - মতিঝিলের শাপলা চত্বর - ইত্তেফাক মোড়-দয়াগঞ্জ হয়ে রায় সাহেব বাজার মোড়ে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১০

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১১

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১২

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৩

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৪

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৫

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৬

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৭

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৮

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৯

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

২০
X