কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৪, ১০:৪৭ পিএম
আপডেট : ১৯ মে ২০২৪, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

‘অটোরিকশা নিষিদ্ধ করার আগে কর্মসংস্থানের ব্যবস্থা করুন’

অটোরিকশা নিষিদ্ধ করার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নেতারা। ছবি : কালবেলা
অটোরিকশা নিষিদ্ধ করার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নেতারা। ছবি : কালবেলা

গণঅধিকার পরিষদের একাংশের সদস্য সচিব ফারুক হাসান বলেছেন, সরকার চালক ও তাদের পরিবারের কথা চিন্তা না করে হুট করেই অটোরিকশা নিষিদ্ধ করেছে। এর ফলে প্রায় ৩০ লাখ অটোরিকশা চালকের পরিবার আজ পথে বসেছে। আমরা সরকারকে বলতে চাই, অটোরিকশা নিষিদ্ধ করার আগে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

অটোরিকশা নিষিদ্ধ করার প্রতিবাদে রোববার (১৯ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি। সমাবেশে শ্রমিক নেতাদের পাশাপাশি অটোরিকশা চালকরাও অংশ নেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে গণঅধিকার পরিষদের এই অংশের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান বলেন, আপনারা এসি গাড়িতে চড়ে এসির ঠান্ডা হাওয়া খাবেন আর গরিব রিকশাচালকদের পেটে লাথি মারবেন, এটা হতে পারে না। অটোরিকশা চলছে, চলবে। শ্রমিক ভাইয়েরা এই সিদ্ধান্ত মানে না, মানবে না।

শ্রমিক অধিকার পরিষদের সদস্য সচিব মামুন সরকারের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন গণনেতা মোহাম্মদ আতাউল্লাহ, জিয়াউর রহমান, ইমামউদ্দিন, মোহাম্মদ আব্দুল্লাহ, যুবনেতা আমিরুল ইসলাম, শ্রমিক নেতা রাব্বনী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X