কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৪, ০৬:১১ পিএম
আপডেট : ১৯ মে ২০২৪, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে পুলিশ বক্সে আগুন দিল অটোরিকশাচালকরা

কালশীতে ট্রাফিক পুলিশের বক্সে আগুন। ছবি : সংগৃহীত
কালশীতে ট্রাফিক পুলিশের বক্সে আগুন। ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুরের কালশীতে বিক্ষোভ ও সড়ক অবরোধের পর ট্রাফিক পুলিশের বক্সে আগুন দিয়েছেন আন্দোলনরত অটোরিকশাচালকরা।

রোববার (১৯ মে) বিকেল ৪টার দিকে কালশী মোড়ে অবস্থিত ট্রাফিক পুলিশের বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছে গণমাধ্যমকে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান জানান, কালশীতে আন্দোলনকারীরা সহিংস আন্দোলন করছে। তারা কালশী মোড়ে অবস্থিত একটি পুলিশ বক্সে আগুন দিয়েছে। উল্লেখ, সকাল থেকে মিরপুর-১০ এবং আগারগাঁও এলাকায় সড়ক অবরোধ করে রাজধানীতে অটোরিকশা চলাচলের নিষেধাজ্ঞা বাতিলের দাবি জানান চালকরা। পরে বিকেলে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিতে চাইলে সংঘর্ষ বাধে। ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের পর বিক্ষোভকারীরা সরে যান। এরইমধ্যে দুপুর সোয়া ১টার দিকে অটোরিকশাচালকরা কালশী সড়কে যান চলাচল বন্ধ করে দেন। একপর্যায়ে পুলিশ বক্সেও আগুন দেন আন্দোলনকারীরা।

প্রসঙ্গত, গত ১৫ মে রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলতে না দেওয়ার নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

প্রথমবারের মতো বেসরকারি স্পেস রকেট উৎক্ষেপণ করল ভারত

থাইল্যান্ডে ১৫ কোটি বছর আগের নতুন প্রজাতির ডাইনোসরের সন্ধান 

বিশ্বকাপে ফিফার আয়ে জোয়ার, বড় অঙ্কের লভ্যাংশ পাচ্ছে বাংলাদেশ

পাট ক্ষেতে ব্যবসায়ীর মরদেহ, শরীরে মাখানো রাসায়নিক কীটনাশক

রোহিঙ্গা সংকট সমাধান থেকে বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের

এক্স-রে’তে ধরা পড়ল পেটের ভেতরের ইয়াবা, গ্রেপ্তার মাদক কারবারি

তৃতীয় স্থান নির্ধারণী লড়াই আজ, এ ম্যাচের গোল কি গোল্ডেন বুটের হিসাবে যোগ হবে?

বরিশাল সদর বিএনপির কমিটিতে আ.লীগ-জামায়াত সংশ্লিষ্টদের অন্তর্ভুক্তির অভিযোগ

শিক্ষামন্ত্রীর কাছে এমপিও বঞ্চিত প্রতিষ্ঠান দ্রুত এমপিওভুক্তির দাবি এমপি টিপুর

১০

মৃদু আলো জ্বালিয়ে ঘুমালে কী হয়, জানাল গবেষণা

১১

ঢাকায় আরও ৫০ স্পটে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

কেন ভুতুড়ে বাড়ির চাহিদা বাড়ছে জাপানে?

১৩

মাদকের শাস্তি মৃত্যুদণ্ড: বাউফলে বিএনপি নেতার উদ্যোগে মাইকিং

১৪

সিরামিক্স কারখানার ইটিপি প্ল্যান্টে নেমে ২ শ্রমিকের মৃত্যু

১৫

ওয়ালটনে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৬

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে রেকর্ড ৬১৬ কোটি, বাকিরা কে কত?

১৭

১০০ জনকে নিয়োগ দেবে আকিজ গ্রুপ, এইচএসসি পাসেই আবেদন

১৮

বরিশালে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ

১৯

১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

২০
X