কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ০৬:১৭ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৩, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ
হাইকমিশনারকে ওবায়দুল কাদের

নির্বাচনের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কি পদত্যাগ করেন?

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুকের কাছে যুক্তরাজ্যের নির্বাচন পদ্ধতি নিয়ে জানতে চেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনার একপর্যায়ে এমন পাল্টা প্রশ্নের মুখে পড়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক।

নির্বাচনের সময় তাদের দেশে প্রধানমন্ত্রী পদত্যাগ করেন কিনা কিংবা পার্লামেন্ট বিলুপ্ত হয় কিনা; ব্রিটিশ হাইকমিশনারের কাছে জানতে চেয়েছেন কাদের।

বৃহস্পতিবার (২০ জুলাই) রাজধানীর বনানীতে সেতু ভবনে সারাহ কুকের সঙ্গে বৈঠকে এ প্রশ্ন করেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘আপনাদের (ব্রিটেন) নির্বাচন কেমন হয়, হাউস অব কমন্স কি বিলুপ্ত হয়, প্রধানমন্ত্রী কি পদত্যাগ করেন?’

সংবাদ সম্মেলনে বৈঠকের আলোচনার বিষয়বস্তু জানাতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, এই প্রথম ব্রিটিশ হাইকমিশনার প্রতিনিধিত্বমূলক নির্বাচনের কথা বলেছেন। এ ছাড়া গুলশানে (উপনির্বাচন) ভায়োলেন্স নিয়ে কথা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের বলেন, ইউরোপীয় ইউনিয়নকে যা বলেছি, আমেরিকানদের সঙ্গে যে কথা হয়েছে, ব্রিটিশ হাইকমিশনারকেও একই কথা বলেছি। আমাদের বক্তব্য অভিন্ন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন নিয়ে বিএনপির যে দাবি সেটা নিয়ে তাদের (ব্রিটিশ) কোনো বক্তব্য নেই। তারা প্রতিনিধিত্বমূলক নির্বাচন চায়। এ সময় বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে অদ্ভুত ও উদ্ভট বলেও আখ্যা দেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, ‘ক্ষমতায় আসতে পারে এমন ব্যবস্থা ছাড়া বিএনপি নির্বাচনে আসতে চায় না। হেরে যাওয়ার ভয় আছে তাদের। জনগণ যাকে ভোট দেবে, সে-ই ক্ষমতায় যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১০

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১১

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১২

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৩

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৪

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৫

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৬

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৭

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৮

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৯

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

২০
X