কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৪, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজার জেলা কৃষক দলের কমিটি স্থগিত 

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

অনিবার্য কারণে কক্সবাজার জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) রাতে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার (২৮ মে) থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

এদিকে, বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎবার্ষিকী পালন উপলক্ষে ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী তাঁতী দল।

সোমবার (২৭ মে) তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব মজিবুর রহমান স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আগামী ৩০ মে থেকে ১৪ জুন পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ। সারা দেশের জেলা, মহানগর, উপজেলা ও পৌরসভাসহ সংগঠনের সব ইউনিটে স্থানীয় সুবিধা অনুযায়ী পালিত হবে এই কর্মসূচি।

বিএনপির সঙ্গে আলোচনা সাপেক্ষে একসঙ্গে অথবা পৃথকভাবে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীর কর্মসূচি পালন করতে সংগঠনের সব ইউনিটকে পরামর্শ দিয়েছে তাঁতী দল।

১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় চট্টগ্রামে এক দল সৈন্যের গুলিতে নিহত হন জিয়াউর রহমান। বিএনপি দিনটি তার ‘শাহাদাত দিবস’ হিসেবে পালন করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে বদ্ধ ঘরে কেক কেটে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১০

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১১

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১২

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৩

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৪

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৫

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৬

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৭

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৮

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১৯

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

২০
X