কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৪, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ঘুষ-দুর্নীতিকে উৎসাহিত করার সংবিধানবিরোধী বাজেট : ভিপি নুর 

জাতীয় প্রেস ক্লাবের সামনে এক গণবিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেন নুরুল হক নুর। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে এক গণবিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেন নুরুল হক নুর। ছবি : কালবেলা

প্রস্তাবিত বাজেটকে সংবিধানবিরোধী আখ্যা দিয়ে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, এ বাজেট ঘুষ-দুর্নীতিকে উৎসাহিত করবে। এ বাজেট সাধারণ মানুষের জন্য নয়, লুটেরাদের জন্য।

শুক্রবার (৭ জুন) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক গণবিক্ষোভ কর্মসূচিতে এ কথা বলেন তিনি। আজিজ-বেনজীরসহ দুর্নীতিবাজ-লুটেরা এবং তাদের পৃষ্ঠপোষকদের গ্রেপ্তারের দাবিতে বাংলাদেশ যুব অধিকার পরিষদ ঢাকা মহানগরের উদ্যোগে এই কর্মসূচি হয়।

এরপর একটি বিক্ষোভ মিছিল পল্টন মোড়, দৈনিক বাংলা মোড়, ফকিরাপুল, বিএনপি কার্যালয়, নাইটিংগেল মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাংকির মোড়ে গিয়ে শেষ হয়।

নুরুল হক নুর বলেন, দুর্নীতি রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। দেশে নির্বাচন, ভোট, গণতন্ত্র না থাকায় জবাবদিহিতাহীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আর সরকারের জবাবদিহিতা না থাকায় দুর্নীতি এখন স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। বলতে গেলে দুর্নীতি এখন প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। হাসপাতালের মর্গ থেকে লাশ বের করতেও ঘুষ দিতে হয়। সরকারি এমন কোনো দপ্তর-অফিস নেই যেখানে ঘুষ-দুর্নীতি নেই। সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে আজিজ-বেনজীরদের তৈরি করেছে। এখন তাদের দায় নিতে চাচ্ছে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আজিজ-বেনজীররা তাদের লোক না। অথচ আজিজ-বেনজীরদের তারাই প্রমোশন দিতে দিতে সেনাপ্রধান, পুলিশপ্রধান বানিয়েছে।

প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে তিনি বলেন, এই যে বাজেট দিয়েছে সেখানে বৈধ আয়ে কর দিতে হবে ৩০%, আর লুটপাট, ব্যাংক ডাকাতির মাধ্যমে অর্জিত অবৈধ আয়ে দিতে হবে ১৫%। এভাবে সরকার লুটেরাদের পৃষ্ঠপোষকতা করছে। এই বাজেট সাধারণ মানুষের জন্য নয়- এ বাজেট আজিজ, বেনজীর, সালমান এফ রহমান, এস আলমের মতো লুটেরাদের জন্য। সংবিধানের ২০নং অনুচ্ছেদে আছে অনুপার্জিত আয় কোনো ব্যক্তি ভোগ করতে পারবে না। তাহলে এক কথায় এই বাজেট ঘুষ-দুর্নীতিকে উৎসাহিত করার সংবিধানবিরোধী বাজেট।

তিনি আরও বলেন, ’৫২, ’৬৯ ও ’৭১ এমনকি দেশ স্বাধীনের পর ’৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলন; ইতিহাসের সমস্ত আন্দোলন-সংগ্রাম তরুণদের কারণে জয়ী হয়েছে। আজকের এই দুর্নীতিবাজ-লুটেরা সরকারের বিরুদ্ধে ছাত্র-যুবকদের জেগে উঠতে হবে। ছাত্র-যুবক-তরুণরা জেগে না উঠলে এই ফ্যাসিস্ট শাসনের পরিবর্তন হবে না। তাই ছাত্র এবং যুব অধিকার পরিষদকে দুর্নীতির বিরুদ্ধে সারা দেশে জনগণকে সংগঠিত করতে হবে।

দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, আজিজ-বেনজীর এই সরকারের সৃষ্টি। আজকে কোথায় বেনজীর? দেশ ছেড়ে পালিয়ে গেছেন। ক্ষমতা হারালে আওয়ামী লীগের লুটেরারাও এভাবে দেশ ছেড়ে পালাবে।

প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে তিনি বলেন, এই বাজেট ঋণনির্ভর। বিদুৎ, জ্বালানি খাতে ভর্তুকির বদলে উল্টো দাম বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ নেই। এই বাজেট মড়ার উপর খাঁড়ার ঘা। আমরা এই আজিজ-বেনজীরবান্ধব বাজেট প্রত্যাখ্যান করছি।

ঢাকা মহানগর দক্ষিণ যুব অধিকার পরিষদের সভাপতি জাহাঙ্গীর হিরনের সভাপতিত্বে এবং মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মামুন হোসেনর সঞ্চালনায় গণবিক্ষোভে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, ফাতিমা তাসনিম, বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সাধারণ সম্পাদক নাদিম, সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, যুব নেতা ওবায়দুল হোসেন শুভ, জাহিদুল ইসলাম আপেল, জিহাদ হোসেন মিঠু, রাজিব শাহ, শেখ মো. মুনায়েম, শফিকুল ইসলাম শোভন, ছাত্রনেতা সম্রাট প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১০

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১১

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১২

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১৩

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১৪

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

১৫

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

১৬

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

১৭

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৮

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

১৯

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

২০
X