কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৪, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

‘আদর্শবান জাতি গঠনে ইসলামী শিক্ষার বিকল্প নেই’

ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো। গ্রাফিক্স : কালবেলা
ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো। গ্রাফিক্স : কালবেলা

আদর্শবান জাতি গঠনে ইসলামী শিক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

শুক্রবার (১৪ জুন) বিকেলে পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় শিক্ষা কারিকুলামে একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত মুসলিম সন্তানদের জন্য ইসলামি শিক্ষা বাধ্যতামূলক করা খুবই প্রয়োজন। আজ সমাজে অপরাধ, কিশোর গ্যাং সৃষ্টি হয়েছে, কেবল মৌলিক শিক্ষার অভাবে। বর্তমানে প্রচলিত বিতর্কিত শিক্ষা কারিকুলাম সম্পূর্ণরূপে বাতিল করে মুসলমান সন্তানদের উপযোগী করে সাজানো দরকার।

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, ব্রিটিশদের প্রবর্তিত শিক্ষা কারিকুলামে মূল লক্ষ্যই ছিল ধর্মহীন কর্ম শিক্ষার মাধ্যমে জাতিকে ইসলাম শূন্য করা, তা বর্তমানে ৯৮ ভাগ সফলভাবে কার্যকর হয়েছে। মুসলিম জাতিসত্তা আজ হুমকির সম্মুখীন। এমন পরিস্থিতিতে দেশের প্রত্যেক গ্রামে পাড়া মহল্লায় মক্তব মাদ্রাসা কায়েম করে মুসলমান সন্তানদের বাল্যকালেই দ্বীনি শিক্ষা প্রদান নিশ্চিত করা। ইসলামের ভিত্তি কোনো মানুষের মধ্যে না থাকলে সে মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকে না। কাজেই ইসলামী শিক্ষাই পারে মানুষ অপরাধ প্রবণ থেকে শুদ্ধাচারে পরিণত করতে।

এ সময় উপস্থিত ছিলেন- দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ আব্দুর রহমান, মুফতী মোস্তফা কামাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১০

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১১

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১২

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৩

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৪

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৫

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৭

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৮

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

২০
X