মো. মনিরুজ্জামান, মালয়েশিয়া :
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় ২২২ বাংলাদেশিসহ ২২৮ অভিবাসী আটক

মালয়েশিয়ায় ২২২ বাংলাদেশিসহ ২২৮ অভিবাসী আটক। ছবি : কালবেলা
মালয়েশিয়ায় ২২২ বাংলাদেশিসহ ২২৮ অভিবাসী আটক। ছবি : কালবেলা

শুক্রবার (০৬ সেপ্টেম্বর) দেশটির কেদাহ রাজ্যের কুলিমে বিদেশি কর্মী নিয়োগকর্তা পরিবর্তনের পরিসেবা প্রদানকারী অফিসে এবং কর্মস্থলে অভিযানে মোট ২২৮ বিদেশিকে আটক করা হয়।

কেদাহ ইমিগ্রেশন ডিরেক্টর মোহাম্মদ রিদজুয়ান মোহাম্মাদ জেইন বলেন, অভিযানের সময় তদন্তে দেখা গেছে জড়িত এজেন্সি কর্মসংস্থান সংস্থাগুলো একটি নির্দিষ্ট ফি দিয়ে বিভিন্ন চাকরির ক্ষেত্রে নিয়োগকর্তা কোম্পানি পরিবর্তনের সেবা দিয়ে আসছিল। এজেন্সিটি সব সেক্টরে কর্মীদের নিয়োগের ক্ষেত্রে প্রচারের জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে আসছিল।

তিনি আরও বলেন, যে কোনো কর্মসংস্থান বেছে নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে এবং সংস্থাটি মানবসম্পদ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিবন্ধিত রয়েছে কিনা সে বিষয়টি নিশ্চিত করতে ।

এছাড়া মালয়েশিয়ার কুয়ালালামপুরের অদূরে পুচং শহরের আশপাশে ইমিগ্রেশনের গোয়েন্দা সংস্থার বিশেষ অভিযানে ২০৯ কপি পাসপোর্টসহ ভিসা প্রতারক সিন্ডিকেটের ৮ সদস্যকে আটক করে ইমিগ্রেশন পুত্রাজায়া।

অভিযানকারী দল বিভিন্ন দেশের পাসপোর্টের ২০৯ কপি জব্দ করেছে। যার মধ্যে ভারতীয় পাসপোর্টের ১৩১ কপি, শ্রীলঙ্কার পাসপোর্টের ২২ কপি, ১৮টি বাংলাদেশি পাসপোর্ট, ইন্দোনেশিয়ান পাসপোর্টের ১০ কপি, ভিয়েতনামী পাসপোর্টের ১০ কপি ও ৪টি নেপালের পাসপোর্ট।

ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩, ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩, পাসপোর্ট অ্যাক্ট ১৯৬৬ এবং অ্যান্টি-ট্রাফিকিং ইন পার্সনস এবং অ্যান্টি-হিউম্যান স্মাগলিং অ্যাক্ট ২০০৭ অনুযায়ী তদন্ত করা হচ্ছে।

আটকদের ডকুমেন্টেশন প্রক্রিয়া এবং পরবর্তী পদক্ষেপের জন্য আলোর সেতার ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১০

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১১

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১২

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৩

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৪

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৫

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৬

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৭

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১৮

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১৯

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

২০
X