লন্ডন প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ০৬:৪৬ এএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০৭:০৬ এএম
অনলাইন সংস্করণ
খালেদা জিয়ার চিকিৎসা

‘ওয়ান স্টপ’ সার্ভিস হিসেবেই থাকছে দ্য লন্ডন ক্লিনিক

লন্ডনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. এজেডএম জাহিদ হোসেন। ছবি : কালবেলা
লন্ডনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. এজেডএম জাহিদ হোসেন। ছবি : কালবেলা

লন্ডনের দ্য লন্ডন ক্লিনিক হসপাতালকে ‘ওয়ান স্টপ’ সার্ভিস হিসেবে নিয়েই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেছেন, খালেদা জিয়ার সুচিকিৎসায় যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাররাও এই মেডিকেল বোর্ডে অংশগ্রহণ করেছেন। যাতে আমরা এক ছাদ বা এক ছাতার নিচে চিকিৎসা করাতে পারি সে বিষয়ে কাজ চলছে। তার পর উনার সার্বিক অবস্থা বিবেচনা করে পরবর্তীতে চিকিৎসার বিষয়ে কোন পদ্ধতি নেওয়া হবে সেটা চূড়ান্ত করা হবে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় ৯টায় লন্ডনের ‘দ্য লন্ডন ক্লিনিক’ হাসপাতালের সামনে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার সর্বশেষ পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা চলছে। পরবর্তীতে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য সিদ্ধান্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের আরও দুজন বিশেষজ্ঞ চিকিৎসক খালেদা জিয়াকে দেখবেন। বর্তমানে ওষুধের মাধ্যমে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

তিনি বলেন, খালেদা জিয়া দেশে সুচিকিৎসা না পাওয়ায় অনেক সমস্যা হয়েছে। চিকিৎসকরা উনার বয়সের কথা বিবেচনায় রেখে যেটা সবচেয়ে বেশি মঙ্গলজনক হবে সে ধরনের চিকিৎসা পদ্ধতি অনুসরণ করবেন বলে আমরা আশা করি। ডাক্তাররাও সেটা চিন্তাভাবনা করছেন। হয়তো আগামী দুই-তিন দিন পরে মেডিকেল বোর্ডের মেম্বাররা মতামত দেবেন। পরবর্তীতে সে অনুযায়ী উনার চিকিৎসা চলবে। বেগম জিয়ার সুচিকিৎসার জন্য আমরা দেশবাসীর কাছে দোয়া চাই।

খালেদা জিয়ার কিডনি, লিভার ও হার্টের জটিলতাকেই প্রাধান্য দিয়েই চিকিৎসা চলছে বলেও জানান ডা. এজেডএম জাহিদ হোসেন। এ সময় তার সঙ্গে ছিলেন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১০

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১১

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১২

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৩

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৫

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৬

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৮

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৯

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০
X