ইসমাইল হোসেন স্বপন, ইতালি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ১১:১২ এএম
অনলাইন সংস্করণ

মিলান কনস্যুলেটে ই-পাসপোর্ট সেবার আনুষ্ঠানিক উদ্বোধন

মিলান কনস্যুলেটে ই-পাসপোর্ট সেবার আনুষ্ঠানিক উদ্বোধন। ছবি : কালবেলা
মিলান কনস্যুলেটে ই-পাসপোর্ট সেবার আনুষ্ঠানিক উদ্বোধন। ছবি : কালবেলা

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান-এ উত্তর ইতালি প্রবাসী বাংলাদেশিদের বহুল প্রত্যাশিত ই-পাসপোর্ট সেবা কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) মিলান কনস্যুলেটে ই-পাসপোর্ট সেবা চালু হয়। মিলান কনস্যুলেটে বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান ই-পাসপোর্টের শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানের শুরুতে কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ স্বাগত বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন প্রবাসীবান্ধব সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী মিলান কনস্যুলেট প্রবাসী বাংলাদেশিদের দোরগোড়ায় সব নাগরিক সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর।

উত্তর ইতালিতে ই-পাসপোর্টের কার্যক্রম চালু একটি যুগান্তকারী পদক্ষেপ বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় মিলান কনস্যুলেটের পক্ষ থেকে সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম এবং ই-পাসপোর্টের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাদাত হোসেনসহ প্রকল্প বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে ধন্যবাদ জানানো হয়।

অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত চার জন প্রবাসীর হাতে প্রথমবারের মতো নতুন ই-পাসপোর্ট তুলে দেন। এ ছাড়া আরও ছয় আবেদনকারীকে পাসপোর্ট জমা দেওয়ার রিসিট দেওয়া হয়।

গত ২৫ জুলাই ইতালি সফরকালে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালিতে ই-পাসপোর্টের যাত্রা শুরু করার ঘোষণা দেন।

এর ধারবাহিকতায় মিলানে ই-পাসপোর্ট চালু হওয়ায় প্রবাসীরা সন্তোষ প্রকাশ করেন। বহির্গমন এবং বাংলাদেশের প্রবেশের ক্ষেত্রে সময় সাশ্রয়সহ অনেক ধরণের সুবিধা হবে বলে প্রবাসীরা জানান। মিলানের মতো বাণিজ্যিক প্রাণকেন্দ্রে ই-পাসপোর্ট চালুর মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পাবে বল মনে করেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার জন্যই ইসরায়েল আজ টিকে আছে: ডোনাল্ড ট্রাম্প

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১০

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১১

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১২

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

১৩

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

১৪

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

১৫

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

১৬

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

১৭

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

১৮

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৯

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

২০
X