মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় জমকালো বৈশাখী মেলা

মালয়েশিয়ায় বৈশাখী মেলার অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা
মালয়েশিয়ায় বৈশাখী মেলার অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা

বাংলা নতুন বছর ১৪৩২ উদ্‌যাপন উপলক্ষে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে জমকালো বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

শনিবার (২৬ এপ্রিল) বাংলাদেশি এক্সপ্যাটস ইন মালয়েশিয়ার (বিডিএক্সপ্যাটস) আয়োজনে কুয়ালালামপুর-সেলাঙ্গর চাইনিজ অ্যাসেম্ব্যালি হল প্রাঙ্গণে দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়।

মেলায় প্রধান অতিথি হিসেবে স্ত্রীসহ উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান। আরও উপস্থিত ছিলেন হাইকমিশনের অন্য কর্মকর্তা ও তাদের পরিবার।

সকাল ১১টায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। রাত সাড়ে ১১টা পর্যন্ত চলা এই আয়োজনে ছিল নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনা ও বিনোদনমূলক কার্যক্রম।

মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা পরিবারসহ মেলায় অংশগ্রহণ করেন। দিনভর মেলার পরিবেশ ছিল দেশীয় উৎসবের উচ্ছ্বাস ও বাঙালিয়ানার প্রাণময়তায় ভরপুর। বিকেল ৩টার মধ্যেই মেলা প্রাঙ্গণ উপচে পড়ে দর্শনার্থীদের ভিড়ে।

আয়োজক কমিটির পক্ষ থেকে হাইকমিশনার মো. শামীম আহসান এবং অন্য অতিথিদের উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়। বিডিএক্সপ্যাটসের সহ-প্রতিষ্ঠাতা মুহাম্মদ মুশফিকুর রহমান রিয়াজ, কার্যনির্বাহী সদস্য ড. মোহাম্মদ আলী তারেক, পাভেল সারওয়ার, ডা. তানিয়া ইসলাম, মেলা কমিটির সদস্য সুমাইয়া জাফরিন চৌধুরীসহ অন্য নেতারা হাইকমিশনারের সঙ্গে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

আনুষ্ঠানিক উদ্বোধনী পর্বে সঞ্চালনা করেন বৈশাখী মেলা ১৪৩২ উদ্‌যাপন কমিটির আহ্বায়ক ও কার্যনির্বাহী সদস্য অসীম সাহা রায় ও সদস্য সুমাইয়া জাফরিন চৌধুরীর। হাইকমিশনার মো. শামীম আহসান মেলার উদ্বোধন ঘোষণার পাশাপাশি কবি পারিসা ইসলাম খান সম্পাদিত ‘প্রবাসের খেরোখাতা’ শিরোনামে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। সে সময় হাইকমিশনারের স্ত্রী পেন্ডোরা চৌধুরী সহ আয়োজক কমিটির সব সদস্য মঞ্চে উপস্থিত ছিলেন।

মেলার সার্বিক উপস্থাপনার দায়িত্বে ছিলেন অসীম সাহা রায় ও কণ্ঠশিল্পী ড. মারজিয়া জান্নাত মহুয়া।

প্রায় ৫ হাজার প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণে মুখরিত এই মেলায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিস্কুট দৌড়, বল পাসিং, কাপল গেমস, সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি এবং চিঠি পাঠের মতো মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

উদ্‌যাপন কমিটির সদস্যরা হলেন- মুহাম্মদ মুশফিকুর রহমান রিয়াজ, ড. মোহাম্মদ আলী তারেক, অসীম সাহা রায়, ডা. তানিয়া ইসলাম, পাভেল সারওয়ার, কবি পারিসা ইসলাম খান, শাহ নেওয়াজ খান রেজা, আফরীন জাহান, শামীমা, নিয়ান সাহা, সুমাইয়া জাফরিন চৌধুরী, সংগীত শিল্পী ড. মারজিয়া জান্নাত মহুয়া, তামিমুল হুদা, রিবো আলম এবং আফনান জাফর।

মেলায় টাইটেল স্পনসর হিসেবে ছিল বাংলাদেশের সিটি ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান সিবিএল মানি ট্রান্সফার। প্রতিষ্ঠানটি আয়োজিত র‍্যাফেল ড্র-তে তিনটি রিটার্ন কাপল টিকিট প্রদান করে। র‍্যাফেল ড্র-তে সিবিএল মানি ট্র্যান্সফারের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাঈদুর রহমান ফারাজী উপস্থিত ছিলেন।

অন্য স্পন্সরদের মধ্যে ছিলেন- ব্রাইটন ইন্টারন্যাশনাল স্কুল, এনবিএল মানি ট্রান্সফার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সানওয়ে মেডিকেল সেন্টার, ই-স্মার্টওয়ে এসডিএন বিএইচডি, এনবিএল মানি ট্রান্সফার, মেডিলিংক গ্লোবাল (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি এবং জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক সার্ভিসেস এসডিএন বিএইচডি।

মেলায় ফুড পার্টনার ছিল ভিআইপি পিঠা ঘর, প্রিন্টিং পার্টনার স্মার্ট ডিজাইন অ্যান্ড প্রিন্টিং সল্যুশন এবং কমিউনিটি পার্টনার হিসেবে যুক্ত ছিল বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (BSOM) এবং ফটোগ্রাফি পার্টনার ছিল ক্লিকস অব শাওন।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

১০

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১১

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১২

স্বর্ণের আজকের বাজারদর

১৩

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৪

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৫

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৭

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৮

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৯

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

২০
X