মালদ্বীপ প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

মালদ্বীপে ৫০ প্রবাসী শ্রমিক আটক

মালদ্বীপে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে আটক কয়েকজন প্রবাসী শ্রমিক। ছবি : সংগৃহীত
মালদ্বীপে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে আটক কয়েকজন প্রবাসী শ্রমিক। ছবি : সংগৃহীত

মালদ্বীপ ইমিগ্রেশনের বিশেষ অভিযান ৫০ প্রবাসী শ্রমিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে ইমিগ্রেশন জানিয়েছে, পুলিশের সহযোগিতায় ধুভাফারুতে যৌথ টাস্কফোর্সের এক বিশেষ অভিযান পরিচালনা হয়। এসময় কাগজপত্র না থাকায় ৫০ জনেরও বেশি অনিয়মিত প্রবাসী কর্মীকে আটক করেছে মালদ্বীপ ইমিগ্রেশন।

দিনব্যাপী এ অভিযান চলাকালে কর্তৃপক্ষ ১০০ জনেরও বেশি প্রবাসী কর্মীকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করেছে। তদন্তের স্বার্থে অভিযানে আটক হওয়া ব্যক্তিদের জাতীয়তা প্রকাশ করেনি ইমিগ্রেশন। সরকার বলেছে, অপারেশন ‘কুরাঙ্গি’ প্রকল্পের কাজ সম্পন্ন হলে অনিয়মিত অভিবাসনের স্থায়ী সমাধান হবে।

অভিবাসন সুরক্ষা নীতি বাস্তবায়নের লক্ষ্যে ২০২৩ সালে অনিয়মিত অধিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়। এ পর্যন্ত ৬ হাজার জনেরও বেশি প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। অপারেশন কুরাঙ্গির চলমান অভিযান থেকে বাঁচতে অনেক অবৈধ প্রবাসীরা মালদ্বীপের রাজধানী থেকে বিভিন্ন আইল্যান্ডগুলোতে চলে যায়। এরপর থেকেই আইল্যান্ডগুলোতে অভিযান জোরদার করে ইমিগ্রেশন বিভাগ।

মালদ্বীপ প্রবাসীদের বায়োমেট্রিক ডাটা সংগ্রহের জন্য একটি প্রোগ্রাম চলমান। গত ১৯ মার্চ, মালদ্বীপের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত এক লাখ অভিবাসীর বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করা হয়েছে। যেসব বিদেশি কর্মী এখনও বায়োমেট্রিক তথ্য প্রদান করে নাই। তাদেরকে চলতি মাসের ৩০ তারিখের মধ্যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রদান করতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রদানে ব্যর্থ হলে, সেই সমস্ত কর্মীদের কর্মীদের বহিষ্কার করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

১০

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

১১

কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম?

১২

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১৩

হরমুজ প্রণালি ইস্যুতে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

১৪

চট্টগ্রামে হালিশহরে আউটলেট খুলল ‘মি. ডিআইওয়াই’

১৫

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি

১৬

আজ বিশ্ব গোসল দিবস

১৭

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

১৮

আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, আটক ৩

১৯

ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

২০
X