মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেলেন বাংলাদেশি চিকিৎসক

বাংলাদেশের প্রখ্যাত বক্ষব্যাধি বিশেষজ্ঞ প্রফেসর ডা. মোহাম্মদ আজিজুর রহমান। ছবি : কালবেলা
বাংলাদেশের প্রখ্যাত বক্ষব্যাধি বিশেষজ্ঞ প্রফেসর ডা. মোহাম্মদ আজিজুর রহমান। ছবি : কালবেলা

বাংলাদেশের প্রখ্যাত বক্ষব্যাধি বিশেষজ্ঞ প্রফেসর ডা. মোহাম্মদ আজিজুর রহমানকে পাকিস্তানের রাওয়ালপিন্ডি মেডিকেল ইউনিভার্সিটিতেস (আরএমইউ) ভিজিটিং প্রফেসর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত পাকিস্তানে এ বিশ্ববিদ্যালয়টি অন্যতম শীর্ষস্থানীয় চিকিৎসা প্রতিষ্ঠান। এটি স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা, উন্নত গবেষণা এবং কমিউনিটি স্বাস্থ্যসেবায় অবদানের জন্য সুপরিচিত।

বুধবার (২০ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

প্রফেসর রহমানকে এই মর্যাদাপূর্ণ পদে নিয়োগের মাধ্যমে তার দক্ষতা, শিক্ষাগত অবদান এবং চিকিৎসা ক্ষেত্রে নেতৃত্বকে স্বীকৃতি জানানো হয়েছে। এই নতুন দায়িত্বের পাশাপাশি তিনি বিভিন্ন আন্তর্জাতিক একাডেমিক পদেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এর আগে তিনি জার্নাল অব দ্য কলেজ অব ফিজিসিয়ান অ্যান্ড সার্জন পাকিস্তানের আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ডের সদস্য, এনালস অব কিং এডওয়ার্ড মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ড সদস্য, পাকিস্তান চেস্ট সোসাইটির অফিসিয়াল জার্নালের সহ-সম্পাদক এবং ইন্ডিয়ান চেস্ট সোসাইটির অফিসিয়াল জার্নালের সম্পাদকীয় বোর্ড সদস্য ছিলেন।

এই নিয়োগ প্রফেসর রহমানের আঞ্চলিক ও আন্তর্জাতিক স্বীকৃতিকে আরও দৃঢ় করছে এবং বক্ষব্যাধি চিকিৎসা ও চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদানকে প্রতিফলিত করছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১০

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১১

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১২

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৩

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৪

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৫

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৬

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৭

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৮

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

১৯

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

২০
X