শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০৯:৫৮ এএম
অনলাইন সংস্করণ

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সন্দেহ নাহিদের

মালয়েশিয়ার প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : কালবেলা
মালয়েশিয়ার প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : কালবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়ে আসছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তবে সরকারে ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে বলে মনে হচ্ছে না।

রোববার (২৪ আগস্ট) এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়ার আয়োজনে ২০২৪-এর গণঅভ্যুত্থান বীরত্বগাথা ও বিপ্লব-পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সন্দেহের কথা জানান।

নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা গণপরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আমরা মনে করি, এর বাইরে কেনো নির্বাচন হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। ৭২-এর সংবিধান সংশোধন না করে কোনো নির্বাচন নয়। আমরা প্রথম থেকেই নির্বাচনের তারিখ নিয়ে কখনোই পক্ষ-বিপক্ষ করিনি। সংস্কার করে ডিসেম্বরে নির্বাচন দিলেও আমাদের কোনো আপত্তি নেই।

এ ছাড়া বিএনপির সঙ্গে আসন ভাগাভাগির প্রশ্নে এনসিপির আহ্বায়ক বলেন, নির্বাচন পেছানো বা এ ধরনের কথাগুলো কেবলই আসলে গালগল্প, আসন সমঝোতা নিয়ে আমাদের বিএনপির সঙ্গে কোনো কথা হয়নি। আমরা নির্বাচনে অংশগ্রহণ করব কি করব না, এর থেকে গুরুত্বপূর্ণ ৭২-এর সংবিধান সংস্কার করে নির্বাচনের দিন ঠিক করা।

আসন্ন নির্বাচন নিয়ে জুলাই অভ্যুত্থানের অন্যতম এ নায়ক বলেন, গণঅভ্যুত্থানের পর দেশের মানুষের কাছে আমরা যাতে বলতে পারি, দেশের এই পরিবর্তন আমরা নিয়ে এসেছি বা জুলাইয়ের ফলে পরিবর্তনটা নিয়ে এসেছি। ফলে সংস্কারটাই আমাদের প্রধান এজেন্ডা। সংস্কারের পরই আমরা নির্বাচন নিয়ে ভাবব।

ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মাদ। এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন আলমগীর চৌধুরী আকাশ।

এর আগে, তিন দিনের মালয়েশিয়া সফরে সেখানে অধ্য়য়নরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন নাহিদ ইসলাম। এ ছাড়া মালয়েশিয়ার কাজাং শিল্প এলাকায় প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন দাবি-দাওয়ার কথা শুনে বাস্তবায়নের কথা দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, একাধিক বাড়িঘরে আগুন

কারাগারে আইভীকে গান শোনাতেন মমতাজ, যে গান না গাইতে অনুরোধ

পাকিস্তানের সিরিজ জয়

ইউক্রেন ছাড় দিলে সমঝোতায় প্রস্তুত রাশিয়া : পুতিন

ডাচদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ বাংলাদেশের

আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

১০

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

১১

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

১২

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

১৩

দাবি এমপি শওকতুলের / শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নোবেল পাওয়ার যোগ্য

১৪

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেতা আলভীর মা

১৫

কোটি টাকার ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে ৪ জন আটক

১৬

২২ বলের ফিফটিতে দিলারার রেকর্ড

১৭

বিশ্বকাপের আগে ব্যালন ডি’অর জয়ের তালিকায় এগিয়ে যারা

১৮

‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’

১৯

নজরদারিতে আইভী রহমান, বাড়ির সামনে বসানো হলো সিসিটিভি

২০
X