মালদ্বীপ প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১১:০৯ এএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ১১:১২ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ মালদ্বীপের ঘনিষ্ঠ বন্ধু ও নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী

বাংলাদেশের হাইকমিশনার নাজমুল ইসলামের সঙ্গে সাক্ষাতে মালদ্বীপের স্থানীয় সরকার ও গণপূর্তমন্ত্রী আদম শরিফ উমর। ছবি : কালবেলা
বাংলাদেশের হাইকমিশনার নাজমুল ইসলামের সঙ্গে সাক্ষাতে মালদ্বীপের স্থানীয় সরকার ও গণপূর্তমন্ত্রী আদম শরিফ উমর। ছবি : কালবেলা

বাংলাদেশ মালদ্বীপের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু ও নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী দেশ বলে মন্তব্য করেছেন মালদ্বীপের নগর, স্থানীয় সরকার ও গণপূর্তমন্ত্রী আদম শরিফ উমর। বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের সঙ্গে সাক্ষাতে তিনি দুই দেশের প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেন।

শুক্রবার (২৪ অক্টোবর) মালদ্বীপের স্থানীয় সরকার ও গণপূর্তমন্ত্রী আদম শরিফ উমরের সঙ্গে হাইকমিশনের সৌজন্যে সাক্ষাতে স্থানীয় সরকার বিকেন্দ্রীকরণ, জনখাত উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

মন্ত্রী বাংলাদেশের সম্প্রদায়ভিত্তিক উন্নয়ন ও ক্ষুদ্রঋণ কর্মসূচির অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার আগ্রহ জানান এবং প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হাইকমিশনার ড. নাজমুল ইসলাম মালদ্বীপ সরকারের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে মানবসম্পদ ও কারিগরি সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করেন। উভয়পক্ষ ভবিষ্যতে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে মত দেন, যাতে টেকসই অংশীদারত্ব গড়ে ওঠে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১০

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১১

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১২

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৩

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৪

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৫

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৮

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৯

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

২০
X