মালদ্বীপ প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

মালদ্বীপে জুমার খুতবা বাংলায় অনুবাদের উদ্যোগ

মালদ্বীপে সৌজন্য সাক্ষাতে ড. মো. নাজমুল ইসলাম ও ড. মোহাম্মদ শাহিম আলি সাঈদ। ছবি : কালবেলা
মালদ্বীপে সৌজন্য সাক্ষাতে ড. মো. নাজমুল ইসলাম ও ড. মোহাম্মদ শাহিম আলি সাঈদ। ছবি : কালবেলা

বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও বিস্তৃত করতে শিক্ষা, ধর্মীয় ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হয়েছে। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম ও দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রী ড. মোহাম্মদ শাহিম আলি সাঈদের সৌজন্য সাক্ষাতে এ সিদ্ধান্ত হয়।

বুধবার (২৯ অক্টোবর) সাক্ষাতে জুমার খুতবা বাংলায় অনুবাদের প্রস্তাবসহ দ্রুত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়েও সম্মতি জানায় দুদেশ।

এমওইউ সম্পাদনের মাধ্যমে দুই দেশের ইসলামিক গবেষক, আলেম ও শিক্ষাবিদদের বিনিময় কার্যক্রম আরও সহজতর হবে বলে আশা প্রকাশ করা হয়।

মালদ্বীপের ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রী বলেন, বাংলাদেশ মালদ্বীপের ভ্রাতৃপ্রতিম দেশ ও নির্ভরযোগ্য সহযোগী। তিনি বাংলাদেশের জাকাত ব্যবস্থাকে অনুসরণযোগ্য মডেল হিসেবে উল্লেখ করেন এবং এ খাতে বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন।

হাইকমিশনার ড. নাজমুল ইসলাম বলেন, প্রবাসী বাংলাদেশিদের ধর্মীয় বার্তা আরও স্পষ্টভাবে বোঝার জন্য জুমার খুতবা বাংলায় অনুবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে সামাজিক সম্প্রীতি ও ঐক্য আরও শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়া মালদ্বীপের শিক্ষার্থীদের বাংলাদেশে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ বাড়ানোর বিষয়ে দুপক্ষই সম্মত হয়। মালদ্বীপ সরকার এ উদ্যোগে অর্থায়ন ও সহযোগিতা দেবে বলে জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ম্যাচের ফলাফল জানিয়ে চমকে দিল হাঙর

নিখোঁজের ৬ দিন পর এভারেস্টে জীবিত উদ্ধার নেপালি শেরপা

পাটওয়ারী-সারজিসের সফর ঘিরে মতলবে উত্তেজনা

‘বিদ্যুৎ খাতে নীতি দুর্বলতার বোঝা জনগণের ওপরে চাপানো যাবে না’

খড় শুকাতে গিয়ে হিটস্ট্রোকে প্রাণ গেল কৃষকের

তিন বছর ধরে অবরুদ্ধ, স্ত্রীর জানাজায়ও যেতে দিল না ছেলে

পুলিশের শীর্ষ পর্যায়ে পদোন্নতি, গ্রেড-১ পেলেন ২ কর্মকর্তা

যুবদলের শীর্ষ নেতৃত্বে আইয়ুব খান, প্রত্যাশা সাংগঠনিক গতিশীলতার

নারায়ণগঞ্জ  / বিএনপি নেতাকে মারধর, ৪ যুবদল কর্মী বহিষ্কার

ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় হামলা চালাচ্ছে লেবাননের যোদ্ধারা

১০

ঈদের ছুটিতে সিলেটের সাদাপাথরে পর্যটকের ঢল

১১

বিশ্বকাপে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে আর্জেন্টিনার ‘গোপন’ পরিকল্পনা

১২

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২

১৩

হিটস্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয়

১৪

কাজ শেষে বাড়ি ফেরার পথে নারী শ্রমিক ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

১৫

চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

টিআইবির বিবৃতি / কালো টাকা বৈধ করার সুযোগ দুর্নীতিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়ার শামিল

১৭

৬ দফা দাবিতে চমেকে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন

১৮

হজ শেষে হাজিদের জন্য যে ৩ কাজ জরুরি

১৯

বিশ্ববিদ্যালয়ের স্কলারদের ছাড়া শিল্প চলতে পারে না : রাগীব আলী

২০
X