আরব আমিরাত প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় আহত প্রবাসী রুবেলের মৃত্যু

নিহত রুবেল আহমেদ। ছবি : সংগৃহীত
নিহত রুবেল আহমেদ। ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ১০ দিন আইসিইউতে থাকার পর মারা গেছেন বাংলাদেশি প্রবাসী রুবেল আহমদ।

শনিবার (২৯ নভেম্বর) স্থানীয় সময় রাত ২টায় মারা যান তিনি। রুবেল সিলেটের কলদিয়ার চর এলাকার মনফর আলীর ছেলে।

নিহত রুবেলের কোম্পানি ক্লিক ডেলিভারি সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক আবদুস শহীদ বলেন, গত ১৯ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে আবুধাবির মুরুর রোড দিয়ে আল বাতিন পুরোনো এয়ারপোর্ট এলাকায় ফুড ডেলিভারি দিতে যাওয়ার পথে বাইক রাইডার রুবেল ও আরেকটি ফুড ডেলিভারি কোম্পানির মিশরীয় রাইডারকে পেছন দিক থেকে পিকআপভ্যান ধাক্কা দেয়। এ সময় মিশরীয় রাইডার নিহত হন।

তিনি আরও বলেন, রুবেল গুরুতর আহত হয়ে মাফরাক বিশেষায়িত হাসপাতালে ১০ দিন কোমায় ছিলেন। শনিবার রাতে মারা যান তিনি। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত চালককে আটক করেছে।

আবদুস শহীদ বলেন, মরদেহ আবুধাবির বানিয়াস সেন্ট্রাল মর্গে রাখা আছে। মঙ্গলবার আমিরাতের জাতীয় দিবসের ছুটি শেষ হলে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ দেশে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X