কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

কুয়েতের ৯ বিমানের জরুরি অবতরণ

কুয়েতের একটি বিমান। ছবি : সংগৃহীত
কুয়েতের একটি বিমান। ছবি : সংগৃহীত

কুয়েতের ৯ বিমানে জরুরি অবতরণ করেছে। ইরাকের বসরা আন্তর্জাতিক বিমানবন্দরে এমন বিমান জরুরি অবতরণ করে।

রোববার (০৯ নভেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতজুড়ে ঘন কুয়াশার কারণে বিমানের দৃশ্যমানতা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। এর ফলে রোববার কুয়েতের ৯টি বিমান জরুরি অবতরণ করতে বাধ্য হয়। এসব বিমান ইরাকের বসরা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইরাকের বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ইরাকের এক নিরাপত্তা কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে জানান, এই বিমানগুলো আন্তর্জাতিক বিমান চলাচলের ‘সেকেন্ড ফ্রিডম অব দ্য এয়ার’ নীতির আওতায় অবতরণ করেছে, যা প্রযুক্তিগত বা নিরাপত্তাজনিত কারণে পূর্বানুমতি ছাড়াই অবতরণের অনুমতি দেয়। সব বিমানই নিরাপদে অবতরণ করেছে, কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

রোববার ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা, কুয়েতের উপকূলীয় এলাকা ও ইরানের আহভাজ অঞ্চল ঘন কুয়াশা ছেয়ে যায়। এতে দৃষ্টিসীমা মারাত্মকভাবে হ্রাস পেয়ে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে।

ইরাকি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের সব বিমানবন্দর নির্ধারিত ও অনির্ধারিত উভয় ধরনের ফ্লাইট গ্রহণে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। বসরা আন্তর্জাতিক বিমানবন্দর প্রশাসন জানিয়েছে, ৯টি কুয়েতি বিমান ও তাদের যাত্রীদের নির্বিঘ্নে গ্রহণ করা হয়েছে এবং স্বাভাবিক ফ্লাইট কার্যক্রমের পাশাপাশি এ প্রক্রিয়া সুচারুভাবে সম্পন্ন হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, তারা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত ও আকাশপথের স্বাভাবিকতা বজায় রাখতে ভবিষ্যতেও যে কোনো জরুরি অবতরণের জন্য প্রস্তুত রয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১০

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১১

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১২

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৩

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৪

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৬

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৭

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৮

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

১৯

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

২০
X