কুয়েত প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

কুয়েতে বৃষ্টির জন্য নামাজের ঘোষণা

মসজিদ। ছবি : সংগৃহীত
মসজিদ। ছবি : সংগৃহীত

দীর্ঘদিন ধরে চলমান খরা ও বৃষ্টিপাতের ঘাটতি মোকাবিলায় বিশাল পদক্ষেপ নিয়েছে কুয়েত সরকার। দেশটির সরকারি সংস্থা আওকাফ (এনডাওমেন্টস) ও ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয় দেশজুড়ে ১২৫টি মসজিদে ‘সালাত আল ইসতিসকা’ বা বৃষ্টির নামাজ আয়োজনের ঘোষণা দিয়েছে।

স্থানীয় সময় আগামী শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় এই বিশেষ নামাজ একযোগে অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি সুলাইমান আল সুওয়াইলেম।

এদিকে, মন্ত্রণালয় এ বরকতময় আধ্যাত্মিক আচারের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। আল সুওয়াইলেম স্থানীয় নাগরিক এবং প্রবাসীদের এই সম্মিলিত নামাজে অংশ নেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।

সুওয়াইলেম বলেন, এই নামাজ ইসলামের ঐতিহ্য অনুসারে এমন সময়ে পালন করা হয়, যখন দেশে তীব্রভাবে বৃষ্টিপাতের প্রয়োজন হয়।

আরও পড়ুন : তিস্তা ব্যারেজে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা

সালাত আল ইসতিসকা হলো একটি ‘সুন্নাহ’ অর্থাৎ নবী মুহাম্মদ (সা.) কর্তৃক অনুমোদিত রীতি। যা খরা বা অনাবৃষ্টির সময়ে আল্লাহর কাছে ক্ষমা ও রহমত কামনা করে বৃষ্টি প্রার্থনা করার জন্য পালিত হয়। এই বৃহৎ আকারের আয়োজনটি দেশে আধ্যাত্মিক ভক্তি এবং কঠিন সময়ে সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

১০

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১১

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১২

স্বর্ণের আজকের বাজারদর

১৩

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৪

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৫

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৭

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৮

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৯

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

২০
X