মালদ্বীপ প্রতিনিধি
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৮:৪২ এএম
অনলাইন সংস্করণ

মালদ্বীপে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মালদ্বীপে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল। ছবি : কালবেলা
মালদ্বীপে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল। ছবি : কালবেলা

পবিত্র মাহে রমজান উপলক্ষে মালদ্বীপে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর মালের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান।

ওয়ান নিউজ বিডির মালদ্বীপ প্রতিনিধি রবিউল আলমের সঞ্চালনায় ইফতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিকেশন অব বাংলাদেশের (কব) চেয়ারম্যান ও সম্মিলিত সাংবাদিক পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক মজনু।

সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, মালদ্বীপে কর্মরত সাংবাদিকরা দেশ ও প্রবাসী কমিউনিটির মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধ হিসেবে কাজ করছেন। ভবিষ্যতেও সবাই এক সঙ্গে থেকে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবেন।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন— দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান ও কনস্যুলার সহকারী এবাদ উল্লাহ। এছাড়া বিএনপির মালদ্বীপ শাখার সহসভাপতি মো. ফারুক ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডা. কেএম হুরিয়া পারভীন, ইউএস-বাংলা এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার শরিফুল ইসলাম ও স্টেশন ম্যানেজার জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এতে অংশ নেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক সদস্য ড. মো. আনোয়ারুজ্জামান আজাদ, ন্যাশনাল ব্যাংক মানি ট্রান্সফার লিমিটেডের সিইও মাসুদুর রহমান, সাবেক এনবিএল কর্মকর্তা মো. কাশেদুল হক, হায়দার আলী সাবু, ড. মো. তজদিকুর রহমান ও ড. ইসরাত জাহান আলো।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন— সময় টেলিভিশনের মালদ্বীপ প্রতিনিধি মো. ওমর ফারুক খোন্দকার, বাংলা টিভির প্রতিনিধি সোহেল রানা, আলোকিত প্রতিদিনের বিশেষ প্রতিনিধি আবদুল মান্নান, আমাদের বসুন্ধরার প্রতিনিধি আবু জাহের ও গণকণ্ঠের প্রতিনিধি আনোয়ার হোসেন রাজু। এছাড়া ভার্চুয়ালি যুক্ত ছিলেন দৈনিক কালবেলা মালদ্বীপ প্রতিনিধি এমরান হোসেন তালুকদার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

১০

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

১১

কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম?

১২

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১৩

হরমুজ প্রণালি ইস্যুতে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

১৪

চট্টগ্রামে হালিশহরে আউটলেট খুলল ‘মি. ডিআইওয়াই’

১৫

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি

১৬

আজ বিশ্ব গোসল দিবস

১৭

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

১৮

আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, আটক ৩

১৯

ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

২০
X