কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০৫:৩৮ এএম
অনলাইন সংস্করণ

উপসাগরে আটকে থাকা জাহাজেই ঈদের নামাজ পড়লেন বাংলাদেশি নাবিকরা

পারস্য উপসাগরে আটকে থাকা বাংলাদেশি নাবিকরা। ছবি : কালবেলা
পারস্য উপসাগরে আটকে থাকা বাংলাদেশি নাবিকরা। ছবি : কালবেলা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যেই এসেছে মুসলিমদের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। শঙ্কা-দুঃখ পাশ কাটিয়ে ঈৎসবে মেতে উঠেছে মুসলিম বিশ্ব। একদিকে উৎসবের আমেজ, অন্যদিকে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার আশঙ্কা। এরই মাঝে পারস্য উপসাগরে আটকে থাকা জাহাজেই পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন বাংলাদেশি ৩১ নাবিক।

স্থানীয় সময় শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ বাংলার জয়যাত্রার নেভিগেশন ব্রিজে বাংলাদেশি এসব নাবিক পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ১০ দিন ধরে পারস্য উপসাগরে আটকে আছে জাহাজটি।

ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কার মধ্যেই স্বজনদের সঙ্গে কথা বলে বাংলাদেশি এই ৩১ নাবিক জাহাজেই ঈদের দিনটি কাটিয়েছেন। এরমধ্যে নাবিকদের সকালের নাশতায় ছিল সেমাই, নুডলস, খেজুর, ডিম ও জুস। আর দুপুরে ঈদের বিশেষ আয়োজনের অংশ হিসেবে ছিল পোলাও, উটের মাংস, গরুর মাংস ও স্মোকড ফিশ। সবমিলিয়ে একসঙ্গে ঈদের নামাজ আদায় ও ছবি তোলা ছাড়াও গান শোনা, সিনেমা দেখা ও আড্ডায় দিনটি কেটেছে বাংলাদেশি এসব নাবিকদের।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ বাংলার জয়যাত্রা কাতার থেকে স্টিল কয়েল নিয়ে দুবাইয়ের জেবেল আলী বন্দরে পৌঁছায়। পরদিনই শুরু হয় সংঘাত। যুদ্ধের মধ্যেই পণ্য খালাস করে গত ১১ মার্চ জাহাজটি হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করে। কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালি পার হতে না পেরে বর্তমানে পারস্য উপসাগরেই অবস্থান করছে জাহাজটি। কবে নাগাদ জাহাজটি দেশে ফিরতে পারবে, তা এখনো জানা যায়নি।

কালবেলা/এআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

১০

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১১

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১২

স্বর্ণের আজকের বাজারদর

১৩

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৪

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৫

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৭

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৮

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৯

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

২০
X