কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৮:২২ পিএম
আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

এসসিএআই’র আন্তর্জাতিক কমিটির নেতৃত্বে ডা. চৌধুরী এইচ আহসান

হৃদরোগ বিশেষজ্ঞ ডা. চৌধুরী এইচ আহসান। ছবি : কালবেলা
হৃদরোগ বিশেষজ্ঞ ডা. চৌধুরী এইচ আহসান। ছবি : কালবেলা

খ্যাতিমান বাংলাদেশি হৃদরোগ বিশেষজ্ঞ ডা. চৌধুরী এইচ আহসানকে যুক্তরাষ্ট্রভিত্তিক পেশাজীবী সংস্থা ‘সোসাইটি ফর কার্ডিওভাসকুলার অ্যাঞ্জিওগ্রাফি অ্যান্ড ইন্টারভেনশনসে’র (এসসিএআই) আন্তর্জাতিক কমিটির চেয়ার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশি হিসেবে তিনি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রভিত্তিক এ ধরনের পেশাজীবী সংস্থার গুরুত্বপূর্ণ পদে আসীন হলেন।

সম্প্রতি এক আনুষ্ঠানিক চিঠিতে এসসিএআই’র প্রেসিডেন্ট জে. ডন অ্যাবট এই নিয়োগ নিশ্চিত করেন।

চিঠি অনুযায়ী, ডা. আহসানের দুই বছরের মেয়াদ অবিলম্বে কার্যকর হবে এবং ২০২৮ সালের এসসিএআই'র সায়েন্টিফিক সেশন পর্যন্ত তিনি এ পদে আসীন থাকবেন। এই সময়ে ডা. আহসানকে কো-চেয়ার হিসেবে সহায়তা করবেন ডা. কওন লি।

এসসিএআই জানিয়েছে, আগামী ১২ মে একটি ওরিয়েন্টেশন সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কমিটির কার্যক্রম শুরু হবে।

চেয়ার হিসেবে ডা. আহসানের দায়িত্বের মধ্যে থাকবে আন্তর্জাতিকভাবে কমিটির লক্ষ্য নির্ধারণ, কার্যক্রম সমন্বয়, সভা পরিচালনা এবং এসসিএআই’র কৌশলগত কাজের সঙ্গে কমিটির কার্যক্রমের সামঞ্জস্য বজায় রাখা। এ ছাড়া কমিটির সভা ও কনফারেন্স কলের পরিকল্পনা, অ্যাডহক সাব-কমিটি গঠন এবং কমিটির কার্যক্রমকে স্বচ্ছ ও ব্যবসায়িকভাবে পরিচালনা করাও তার দায়িত্বের অংশ।

ডা. আহসান বর্তমানে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার, লাস ভেগাসে মেডিসিন বিভাগ ও কার্ডিওলজি ফেলোশিপ প্রোগ্রামের প্রধান হিসেবে কর্মরত। বিশ্বব্যাপী কার্ডিওলজি ও হৃৎপিণ্ড সংক্রান্ত চিকিৎসা অঙ্গনে তিনি বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। তার এই নিয়োগকে বাংলাদেশের চিকিৎসা অঙ্গনে একটি গৌরবজনক অর্জন হিসেবে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X