ইতালি প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০১:৪৪ এএম
অনলাইন সংস্করণ

‘নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে’

ইতালিতে বিজয় ফুল কর্মসূচি। ছবি : কালবেলা
ইতালিতে বিজয় ফুল কর্মসূচি। ছবি : কালবেলা

নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানিয়েছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলামের সহধর্মিনী ফাহিমা তাহসিনা। ইতালি মহিলা আওয়ামী লীগ আয়োজিত বিজয় ফুল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ আহ্বান জানান তিনি।

শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় ইতালির রাজধানী রোমের একটি রেস্টুরেন্টের হল রুমে বিজয় দিবস কর্মসূচি উদযাপন করে মহিলা আওয়ামী লীগ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোম দূতাবাসের ইকোনমিক কাউন্সিলরের সহধর্মিনী সালমা বিনতে হক এবং প্রথম সচিবের সহধর্মিনী শারমিন নাহার।

প্রধান বক্তা ছিলেন ইতালির আওয়ামী লীগের সহসভাপতি নায়না আহমেদ। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি উম্মে হানি চৌধুরী প্রিন্সের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীমা আক্তার পপির পরিচালনায় এতে বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সহসভাপতি হাবিব চৌধুরী, হাদিউল ইসলাম হাদী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমডি রিয়াজ হোসেন, ইতালি আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা, নারী নেত্রী মাহবুবা চৌধুরী বাবলি, রিনা খোকন, আফরোজা খানম ইফা, ফরিদা ইয়াসমিন, শারমিন সুবর্ণা, সায়রা হোসেন রানী, সুমন সরকারসহ আরও অনেকে।

বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভূত হয়ে প্রবাসী বাংলাদেশিদের প্রকৃত ইতিহাস জানার সুযোগ করে দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে অতিথিদের বিজয়ী ফুল পরিয়ে দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১০

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১১

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১২

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১৩

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৫

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৭

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৮

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৯

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

২০
X